শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে, বাংলাদেশি তরুণকে যৌন নির্যাতন

নবীন নিউজ, ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ০৩:৩৯ পি.এম

সংগৃহীত

উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণদের টার্গেট করা হয়। নানা কলাকৌশলে বিদেশী নারীদের সাথে  দেয়া হয় বিয়ে। এর পরে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে। এখান পর্যন্ত সব ঠিক থাকলেও এরপরেই ঘটে যায় অকল্পনীয় ঘটনা।

বাংলাদেশি তরুণদের নিয়ে যাওয়া হয় সুন্দর ভবিষ্যতের জন্য নয় বরং সেখানে  নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় একটি মানবপাচার চক্র। এমনকি দেহ ব্যবসায়ও বাধ্য করা হয়। একপর্যায়ে মুক্তিপণ হিসেবে দেশে থাকা পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে চক্রটি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ফেরত এক প্রবাসীর অভিযোগে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, চট্টগ্রামের গৌরব সাঞ্জারি প্রবাসী এক নারীকে বিয়ে করে যান স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে। প্রথমে দিন ভালো কাটলেও দুই মাস না যেতেই গৌরবের সামনে নেমে আসে এক অন্ধকার পথ। যে পরিবারে গৌরব বিয়ে করেন তারা বলেন, সপ্তাহে পাঁচ দিন অন্য কাজ করতে হবে। এই তরুণের অভিযোগ, ওই পাঁচদিন মূলত দেহ ব্যবসা করতে বাধ্য করা হতো।

গৌরব যখন বুঝতে পারেন, তাকে দিয়ে এই ব্যবসা করানোর জন্যই যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে, ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। দিন যাওয়ার সাথে সাথে আমেরিকা ফেরত এই প্রবাসীর ওপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। একপর্যায়ে তাকে নিউ বার্লিন শহরে বন্দী করে রাখা হয়। সেখানেও চালানো হয় সমকামী যৌন নির্যাতন।

গৌরব বলেন, ওদের মূলত একটা ফন্দি ছিল পাঁচদিন আমাকে দিয়ে যৌনকর্ম করাতো। আর সপ্তাহে দুইদিন দেখাতো যে আমি কাজ করছি। এ সময় গৌরব যার মাধ্যমে বিয়ে করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সেই শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, শাহাবুদ্দিন আমাকে বিভিন্ন জায়গায় নানারকম বাসায় বন্দী করে রাখে। একপর্যায়ে নিউ জার্সির একটা ভবনের বেসমেন্টেও আটকে রাখে।

তিনি জানান, আমি তিন দিন না খেয়ে থাকার পর যখন তাকে বলি, আমার খুব খারাপ লাগছে, তিন দিন না খেয়ে আছি, তখন শাহাবুদ্দিন এসে আমার দুই হাত পেছন দিকে নিয়ে বেঁধে স্কচটেপ দিয়ে মুখ বন্ধ করে সেখানে ফেলে রাখে।

একপর্যায়ে নিউ বার্লিন শহরেও গৌরবকে বন্দী রাখা হয়। শরীরের বিভিন্ন গোপন অঙ্গের ছবি তুলে রেখে হুমকি দেয়া হয়। বলা হয়, যদি পুলিশের কাছে অভিযোগ দেয়া হয় তাহলে এসব ছবি পর্নোগ্রাফি ওয়েবসাইটে ছেড়ে দেবো।

গৌরব জানান, দেশে থাকা পরিবারের কাছে ৬০ হাজার ডলার দাবি করা হয়। তারা চাপ দিয়ে বলতে থাকে তোমার বাবা-মাকে বলো টাকা দেয়ার জন্য। বাড়ি-ঘর বিক্রি করে বা কিডনি বিক্রি করে টাকা দিতে বলা হয়। 

সুযোগ বুঝে গৌরব যুক্তরাষ্ট্রের পুলিশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোকে ই-মেইলে সব ঘটনা জানান। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল রিপোর্টেও উঠে আসে যৌন নির্যাতনের ভয়াবহ তথ্য। অবশেষে সেখান থেকে পালিয়ে এক সংগঠনের দ্বারস্থ হন তিনি। পরে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

মানসিকভাবে বিপর্যস্ত গৌরব দেশে ফিরে এই চক্রের ১৪ জনের বিরুদ্ধে মানবপাচার ট্রাইব্যুনালে মামলা করেন। আর ঘটনা সম্পর্কে জানতে গৌরবকে ডেকেছে ঢাকার আমেরিকান দূতাবাস।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন