নবীন নিউজ ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ১২:১১ পি.এম
ফাইল ছবি।
সরকারের পুঞ্জিভূত বৈদেশিক ঋণের স্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মিলছে না। দুই হিসাবের মধ্যে পার্থক্য প্রায় ১৩৩৫ কোটি ডলারের বেশি ছাড়িয়েছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় লাখ কোটি টাকার কাছাকাছি।
অর্থ বিভাগের করা সর্বশেষ পরিসংখ্যানে দেখানো হয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৩) সরকারের পুঞ্জীভূত বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৬৪ কোটি টাকা। বৈদেশিক মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ১৯১ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার (১ ডলার = ১১০ টাকা হিসাবে)। এটি জিডিপির ১৩ দশমিক ৭২ শতাংশ।
আর কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখানো হয়েছে, একই সময়ে সরকারের বৈদেশিক ঋণের স্থিতি গিয়ে ঠেকেছে ৭ হাজার ৫২৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলারে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ লাখ ২৭ হাজার ৯৫৬ কোটি ৪৭ লাখ টাকা (১ ডলার = ১১০ টাকা হিসাবে)।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত ২০২২-২৩ অর্থবছর শেষে অর্থাৎ ২০২৩ সালের জুন শেষে সরকারের মোট পুঞ্জীভূত বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৭ হাজার ৫৮৫ কোটি কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার (এটি ছিল জিডিপির ১৬ দশমিক ৭ শতাংশ)। সে হিসাবে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের পুঞ্জীভূত বৈদেশিক ঋণের স্থিতি প্রায় ৫৮ কোটি ডলার কমেছে।
সরকারের পুঞ্জীভূত বৈদেশিক ঋণস্থিতি পর্যালোচনায় দেখা যায়, দ্বিপক্ষীয় উৎসের তুলনায় বহুপক্ষীয় উৎস থেকে গৃহীত ঋণের পরিমাণ বেশি। এ ক্ষেত্রে সুদের পরিমাণও বেশি।]
এদিকে অর্থ বিভাগের হিসাব মতে, গত সেপ্টেম্বর পর্যন্ত মোট পুঞ্জীভূত বৈদেশিক ঋণের মধ্যে বহুপক্ষীয় ঋণের পরিমাণ ৫৯ শতাংশ এবং দ্বিপক্ষীয় ঋণের পরিমাণ ৪১ শতাংশ। এ ছাড়া সরকারি ঋণের বাইরে বেসরকারি খাতেও বৈদেশিক ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত সেপ্টেম্বর শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ১২৮ কোটি ৯ লাখ ডলারে। সে হিসাবে দেশে সরকারি-বেসরকারি মোট পুঞ্জীভূত বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে ৯ হাজার ৬৫৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার এবং সার্বিকভাবে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ৫৭৪ দশমিক ৪৩ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৩ হাজার ১৮৭ টাকা।
চলতি অভ্যন্তরীণ ও বিদেশী ঋণ মিলিয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৩) শেষে সরকারের মোট পুঞ্জীভূত ঋণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ১৫৬ কোটি টাকা। এটি জিডিপির ৩৩ দশমিক ৩৫ শতাংশ। গত ২০২২-২৩ অর্থবছর শেষে বা ২০২৩ সালের জুন শেষে সরকারের মোট পুঞ্জীভূত ঋণস্থিতি ছিল ১৬ লাখ ১৭ হাজার ৩১৩ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের প্রকৃত ঋণ বেড়েছে ৩৭ হাজার ৮৪৩ কোটি টাকা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন