শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মিডিয়ায় পণ্যের দাম বাড়লে প্রচার হয়, কমলে হয় না: ভোক্তার ডিজি

নবীন নিউজ ডেস্ক ৩০ মার্চ ২০২৪ ০৩:৩২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মিডিয়ায় দ্রব্যমূল্যের উচ্চ দাম প্রচার হলেও পণ্যের দাম কমার বিষয়টি প্রচার হয় না বলে মন্তব্য করেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচারক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে রংপুর নগরীর সিটি বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগুনের কেজি ১০০ টাকা ছিল, সেটি মিডিয়ায় প্রচার হয়েছে। বর্তমানে ওই খাদ্যপণ্যটির দাম কমে রংপুরে ৩০ টাকা কেজি, লেবুর হালি ৮০ টাকা প্রচার হলেও বর্তমানে ২৫ থেকে ৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে পণ্যটি। সেটিও মিডিয়ায় প্রচার হয়নি। মিডিয়ায় দ্রব্যমূল্যের উচ্চ দাম প্রচার হলেও পণ্যের দাম কমার বিষয়টি প্রচার হয় না। যার কারণে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সুযোগটা গ্রহণ করে।

এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, পবিত্র রমজান মাসে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। আমরা বাজারে আসলে দাম কমে, চলে গেলে আবার দাম বাড়ে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি। অন্যান্য জেলায় এই মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্যের দাম কমছে। ৮০০ টাকার তরমুজ আজকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ টাকায় এবং ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। নিয়মিত মনিটরিংয়ের কারণে এটি সম্ভব হয়েছে। যার ফলে বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো।

ভোক্তার ডিজি বলেন, প্রতিটি জেলায় ভেজাল, নকল প্রতিরোধে কাজ করছি। রংপুরের বাজারে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে রেখে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া, ড্রামে রাখার কারণে কোনটা সোয়াবিন তেল আর কোনটা পাম ওয়েল সেটা বোঝা মুশকিল। এই সব বিষয় নিয়ে কাজ করছি। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সমন্বয় করে কাজ করি সবসময়।

সিটি বাজার মনিটরিংয়ের সময় বিএসটিআইয়ে’র নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ মোট দুইজন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন