নবীন নিউজ, ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৮ পি.এম
কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়েছে সরকার। আর্থিক টানাপোড়েন কাটিয়ে উঠতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে মূল্যস্ফীতিতে তেমন প্রভাব না পড়লেও ভোক্তার ব্যয় বেড়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্কারোপের ফলে বাড়তি টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। গত ডিসেম্বর মাসের খাদ্যে ১২ দশমিক ৯২ শতাংশ ও সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৯ শতাংশ ছিল। এদিকে চলতি বছরের জানুয়ারিতে খাদ্যে ১০ দশমিক ৮২ শতাংশ ও সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৪ শতাংশ ছিল। সুতরাং মূল্যস্ফীতির হার কিছুটা নিম্নগামী।
যে সকল পণ্যের ভোগ ব্যয় ধরে মূল্যস্ফীতির হিসাব নিরুপণ হয় তার মধ্যে ভ্যাট বৃদ্ধি পাওয়া পণ্যের সংখ্যা কম। ফলে ব্যয় বাড়লেও মূল্যস্ফীতিতে এর প্রভাব নেই।
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, আমাদের মোট ব্যয়ের একটি বড় অংশ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে খরচ হয়। যেমন চালের জন্য মোট ব্যয়ের ২০ থেকে ২২ শতাংশ যায়। প্রতি মাসে মোট ব্যয়ের দুই শতাংশ একটি পণ্যের ওপর খরচ করলে কনজ্যুমার প্রাইস ইনডেক্সে (সিপিআই) হিসেবে এর ওজন হবে দুই শতাংশ। তাছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে বেশিরভাগ মানুষই কষ্টের মধ্যে রয়েছে।
এদিকে, দীর্ঘসময় ধরে উচ্চ মুল্যস্ফীতিতের ফলে অনেকেই চাহিদার লাগাম টেনেছেন। সাধ আর সাধ্যের হিসাব মেলাতে হিমশিম অবস্থা তাদের। অপরদিকে, ব্যবসায় ভ্যাট বৃদ্ধিসহ অন্যান্য খরচ বাড়ায় উৎপাদন কমেছে। ফলে বেচাবিক্রি কমছে। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানও কমেছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রিজওয়ান রাহমান বলেন, এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর অনেক ক্ষতি হবে। এক্ষেত্রে তাদের ক্রয়ক্ষমতা কমে যাবে। ফলে খুচরা বিক্রিও কমে যাবে। এটি হলে পাইকারি বিক্রেতাদের ওপরেও প্রভাব পড়বে।
অন্যদিকে, শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে। চাপের মধ্যে তিন থেকে চারটি পণ্য ও সেবায় ভ্যাট আগের জায়গায় নিয়ে এসেছে সরকার।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন