বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নতুন দায়িত্ব নিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে রাজসিক সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে নতুন উপাচার্যকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। উপাচার্যকে বরণে কেউ এসেছেন ফুলের মালা হাতে, কেউ এসেছেন বাহারি ফুলের সমন্বয়ে সাজানো ফুলের তোড়া হাতে। এ সময় অনেকেই নাচছেন ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তালে তালে।
সকাল ১০টা থেকেই চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফুলের মালা নিয়ে জড়ো হতে থাকেন। ক্যাম্পাসে নতুন উপাচার্যকে বরণ করতে সবার ভেতর উদ্দীপনা কাজ করছে। সবাই ফুল হাতে নিয়ে অপেক্ষা করছেন নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য। রেডি রাখা হয়েছে ব্যান্ড পার্টিকেও। এ সময় অনেকই ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তাল মিলিয়ে নেচেছেন।
এদিকে নতুন ভিসিকে বরণের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর নেতিবাচক সমালোচনা চলছে। ভিডিও কমেন্টস এ এস এম সুহার্দ্য লিখেছেন, নতুন ভিসিকে ম্যানেজ করতে পারলেই দূর্নীতির আখড়া হবে এজন্যই এত আয়োজন!!
সাদিক রহমান লিখেছেন, এরা কি এই গুরুত্বপূর্ণ চাকরির যোগ্য?
গণি ওসমান লিখেছেন, এখন আর ফুলে কাজ হয় না, তেল দিতে নাচতেও হবে! সুতরাং দেশের প্রেক্ষাপটে বিএসএমএমইউ এর ভিসি বরণের নৃত্যের গুরত্ব অপরিসীম।
ফিরোজ আলম লিখেছেন, কি যে একটা অবস্থা!! এটা কি শিল্পকলা একাডেমী? যে নাচ গান গেয়ে বরণ করতে হবে? একটি হাসপাতাল এখানে হাজার হাজার রোগী, এখানে সেবা দেয়া প্রধান কাজ। জেন্টেলভাবে একজন কর্মকর্তাকে বরণ করে নিবে এটাই হওয়া উচিত।
আরেকজন মন্তব্যকারী এনামুল বাঘা লিখেছেন, সরকারি বেতন ভাতা খাচ্ছে মানুষে সেবা পাচ্ছে কি পাচ্ছে না তা দিয়ে ওদের দরকার কি ওরা নতুন বিসিকে খুশি করতে পারলেই তো আরাম-আয় এসে খেয়ে যেতে পারবে।
এভাবেই চলছে সমালোচনা।
ভিসির এর আগে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে স্বপরিবারে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
দেশের সবচেয়ে বড় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিন বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে আজ বিদায় নিলেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ।
গত ১১ মার্চ বিএসএমএমইউর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন