শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাংলাদেশের তুলনায় পাকিস্তান বেশি বার আইএমএফের ঋণ নিয়েছে

নবীন নিউজ, ডেস্ক ২৬ মার্চ ২০২৪ ১১:২২ এ.এম

ঋণ বাংলাদেশের তুলনায় পাকিস্তান বেশি বার আইএমএফের ঋণ নিয়েছে

বিশ্বের কোনো দেশ অর্থনীতি নিয়ে সংকটে পড়লে ঋণের জন্য প্রথমেই যে সংস্থাটির কথা মনে পড়ে, সেটি আইএমএফ। বিভিন্ন দেশকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারে নানা শর্তে ঋণ দেয় সংস্থাটি।

অর্থনীতি নিয়ে বিভিন্ন সময়ে নানা সমস্যায় পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এসব সমস্যা সামাল দিতে দুটি দেশই বারবার দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে। এ পর্যন্ত ২৪ বার আইএমএফের শরণাপন্ন হয়েছে পাকিস্তান। নিজেদের অর্থনীতি ঠিক করতে আইএমএফের সঙ্গে নানা শর্তের ঋণ কর্মসূচিতে জড়িয়েছে দেশটি। অন্যদিকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১১ বার আইএমএফের সহায়তা নিয়েছে বাংলাদেশ। অবশ্য ১৯৭১ সালে স্বাধীনতার পর পাকিস্তানকে আইএমএফের কাছে যেতে হয়েছে ২১ বার।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক মজবুত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি আগের চেয়ে খারাপ হয়েছে। মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের তুলনায় এখন পাকিস্তানের অর্থনীতি অনেক দুর্বল ও ভঙ্গুর। দেশটির রাজস্বব্যবস্থা এত বছরেও ভালো হয়নি। সামরিক খাতে পাকিস্তান বেশি খরচ করে। অর্থনীতি দুর্বল বলে পাকিস্তানকে বারবার আইএমএফের কাছে যেতে হয়েছে। অন্যদিকে বাংলাদেশে রক্ষণশীল নীতি নিয়ে বাজেট ব্যবস্থাপনা করা হচ্ছে। বাংলাদেশ বিদেশি ঋণ নিয়ে কখনো বিপাকে পড়েনি।

আইএমএফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের জুলাইয়ে আইএমএফের সদস্য হয় পাকিস্তান। আর ১৯৫৮ সালে আইয়ুব খান ক্ষমতায় আসার দুই মাসের মাথায় আইএমএফের দ্বারস্থ হন। ওই বছর আইএমএফের সঙ্গে আড়াই কোটি ডলারের ঋণচুক্তি করে পাকিস্তান। এরপর ১৯৬৬ ও ১৯৬৯ সালে আইএমএফ থেকে যথাক্রমে ৩ কোটি ৭৫ লাখ ডলার ও সাড়ে ৭ কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তানের অর্থনীতি আরও খারাপ হয়। ফলে ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৪ সালে পরপর তিন বছর আইএমএফের কাছে যায় পাকিস্তান। তখন তিনবারে সব মিলিয়ে ২৩ কোটি ৪০ লাখ ডলার ঋণ নেয় দেশটি। এরপর দেশটি সবচেয়ে বেশি আইএমএফের দ্বারস্থ হয় নব্বইয়ের দশকে। ওই দশকে সর্বমোট ছয়বার আইএমএফের ঋণ নিতে হয়েছে।

২০২১ সাল থেকে সর্বশেষ অর্থনৈতিক সংকট শুরু হয় পাকিস্তানে। পরবর্তী ২ বছরে এ সংকট আরও তীব্র হয়। তাই ২০২২ সালে আইএমএফের কাছে ৩০০ কোটি ডলার জরুরি ঋণসহায়তা চায় পাকিস্তান সরকার। গত বছর এ ঋণ দিতে সম্মত হয় আইএমএফ। সব মিলিয়ে পাকিস্তান এ পর্যন্ত আইএমএফ থেকে প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলারের মতো ঋণ নিয়েছে।

অপর দিকে ১৯৭২ সালে আইএমএফের সদস্য হয় বাংলাদেশ। পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অর্থনীতি কম চাপে পড়েছে। তাই আইএমএফের কাছেও যেতে হয়েছে কম। বাংলাদেশ প্রথম আইএমএফের দ্বারস্থ হয় ১৯৭৪ সালে। ওই বছর ৩ কোটি ১২ লাখ ডলার ঋণ নেয় বাংলাদেশ।

এরপর ১৯৭৫ ও ১৯৭৯ সালে দুইবার আইএমএফের ঋণ নিতে হয়েছিল বাংলাদেশকে। তবে বাংলাদেশ সবচেয়ে বেশিবার আইএমএফের শরণাপন্ন হয় আশির দশকে। ১৯৮০, ১৯৮৩, ১৯৮৫ ও ১৯৮৭ সালে সব মিলিয়ে ১১৩ কোটি ডলারের ঋণ নেয়। এ ছাড়া নব্বইয়ের দশকে একবার, ২০০৩ ও ২০১২ সালে দুবার ও সর্বশেষ গত বছর একবার আইএমএফ থেকে নানা কর্মসূচির আওতায় ঋণ নিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে গত ৫৩ বছরে আইএমএফের সঙ্গে সাড়ে ৭০০ কোটি ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন