মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার নিন্দা জানিয়ে ৩০ লেখকের বিবৃতি

নবীন নিউজ, ডেস্ক ০৩ আগষ্ট ২০২৪ ০২:০৬ পি.এম

সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন লেখকরা। এক বিবৃতিতে এই নিন্দা জানান দেশের ৩০ জন লেখক।

কবি শাহেদ কায়েসের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন ভূমিকায় শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যার ফলে দেশজুড়ে ভয়াবহ একটি বিপর্যয়র পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, এই নৃশংসতায় বাংলাদেশের সাম্প্রতিক সময়ের লেখকগণ মর্মাহত ও বিক্ষুব্ধ। তাঁরা আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। লেখকরা সরকারকে দ্রুত জনগণ ও আন্দোলনকারীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয় এই সঙ্কটের সমাধানের লক্ষ্যে কিছু দাবি জানিয়েছেন। 

তাঁদের দাবিগুলো হচ্ছে: 

১. কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার করা
২. আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণ-গ্রেপ্তার ও গণ মামলা বন্ধ করে অবিলম্বে আটককৃত ছাত্র-জনতাকে মুক্তি দেয়া
৩. কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
৪. শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে হয়রানী বন্ধ করা
৫. কোটা সংস্কার আন্দোলনে প্রত্যেক শহীদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসার দায়িত্ব নেয়া  
৬. আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে সংকট উত্তরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা 
৭. এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্ব পেশা ও ধর্মের মানুষের মধ্যে জাতীয় পর্যায়ে একটি সংলাপের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা  

বিবৃতিদাতা ৩০ জন লেখক হলেন, কবি হাফিজ রশিদ খান, কথাসাহিত্যিক নাসরীন জাহান, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি সুহিতা সুলতানা, কবি ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী, কবি জেনিস মাহমুন, কবি চঞ্চল আশরাফ, কবি আলফ্রেড খোকন, কবি শোয়াইব জিবরান, কবি হেনরী স্বপন, কবি শিবলী মোকতাদির, কবি শাহেদ কায়েস, কবি কাজল কানন,  লেখক ও গবেষক জোবাইদা নাসরীন, কবি খোকন মাহমুদ, কবি নেহাল আহমেদ, কবি ও সাংবাদিক জাহানারা পারভীন, কবি আহমেদ শিপলু, কবি সঞ্জীব পুরোহিত, কবি ও শিক্ষক সাকিরা পারভীন, কবি মনিরুজ্জামান মিন্টু, কথাসাহিত্যিক ফজলুল কবিরী, কবি রহমান মুজিব,  কবি রিঙকু অনিমিখ, কবি জাহিদ সোহাগ, কবি ইমরান মাহফুজ, কবি সৌম্য সালেক, কবি মীর রবি, কবি শফিক সেলিম।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন