নবীন নিউজ, ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে যে রাজনৈতিক দল গঠন হওয়ার কথা, তার ঘোষণা আসছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগেই সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ দলের সদস্য সচিবের দায়িত্ব নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়কদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে মধ্য ফেব্রুয়ারিতে এই দলটির ঘোষণা আসার কথা ছিল। কিন্তু দলের দুই প্রধানের ব্যাপারে কারো কোনো আপত্তি না থাকলেও অন্য পদগুলোতে কারা থাকবেনÑ তা নিয়ে মতৈক্যে পৌঁছুতে পারেননি ছাত্ররা। তবে এরই মধ্যে এসব পদ নিয়ে মোটামুটি মতৈক্য তৈরি হওয়ায় আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার ব্যাপারে একমত হন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
পদপদবি নিয়ে ঐকমত্য হওয়ার পরই সরকার থেকে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল শনিবার এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন।
তিনি বলেন, ‘সরকারের (থাকার) চেয়ে জনগণের সঙ্গে কাজ করা, মাঠে যাওয়া যদি বেশি জরুরি বলে মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব।’
নতুন রাজনৈতিক দলের ঘোষণার ব্যাপারে তথ্য উপদেষ্টা বলেন, ‘যেহেতু দলের ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে, কদিনের মধ্যেই সবাই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাবে।’
তিনি বলেন, শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। তো আমার মনে হয় না তাদের আর সরকারে আসার কোনো প্রয়োজন আছে এ মুহূর্তে, বরং জনগণের কাছেই এখন তাদের বেশি প্রয়োজন।’
সরকার থেকে তিনি সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত কে হবেনÑ এর ব্যাখ্যায় তথ্য উপদেষ্টা বলেন, ‘নতুন কেউ কিংবা বিদ্যমান উপদেষ্টাদের মধ্য থেকে কে দায়িত্বে আসবেÑ কেবিনেটে (মন্ত্রিপরিষদে) এ বিষয়ে আলোচনা হবে।’
রাজনৈতিক দল গঠন ও ভোটের রাজনীতি যে দুটি ভিন্ন বিষয়, তা জেনেই মাঠে নামা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে গোছানো এবং সাংগঠনিক কার্যক্রমের ওপর এটা নির্ভর করবে জনগণের সমর্থন তারা কতটুকু ভোটে রূপান্তর করতে পারছেন। জনগণের তো তরুণদের প্রতি একটা সমর্থন আছেই, সহানুভূতিও আছে; যেহেতু তারা গণঅভ্যুত্থান করেছে।’
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন