নবীন নিউজ, ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৭ পি.এম
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারাদেশে অতিরিক্ত ৯ হাজার মেট্রিকটন পণ্য সরবরাহ করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই সুবিধা পাবে স্বল্প আয়ের ১২ লাখ পরিবার। টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়াই ট্রাক সেলের মাধ্যমে এই পণ্য সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শিববাড়ি মোড়ের ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে নগরবাসী ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করেন। প্রথম দিনে প্রতি পরিবারকে ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুরির ডাল, ১০০ টাকা লিটারে ২ লিটার ভোজ্যতেল, ৭০ টাকায় ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ৭৭ টাকা ৫০ পয়সাতে ৫০০ গ্রাম খেজুর সরবরাহ করা হচ্ছে। পুরো প্যাকেজটির মূল্য ৫৮৭ টাকা ৫০ পয়সা।
ক্রেতারা জানান, এ ধরনের কার্যক্রমও আরও বেশি হলে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য ভালো ফল বয়ে আনবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন