নবীন নিউজ, ডেস্ক ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৬ পি.এম
যেসব সংস্কার না হলেই নয়, সেগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন চায় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এছাড়া দলটির পক্ষ থেকে ৫ আগস্টকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের ওইদিনে নির্বাচন আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বিএনপির সেই প্রস্তাব নিয়ে এবার নিজের মত জানালেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন উপদেষ্টা নাহিদ। সেখানে এই প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, ঐতিহাসিক দিন হিসেবে ২০২৬ সালেও তো ৫ আগস্ট আছে। যদি মাইলফলক হিসেবে গণতান্ত্রিক যাত্রার তারিখ বেছে নেওয়া যায়, তাতেও কোনও বিরোধ দেখি না।
ওই সাক্ষাৎকারে উঠে এসেছে সরকার থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দলে তাদের অংশগ্রহণের কথাও।
পদত্যাগ প্রসঙ্গে আগের মতোই নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টা হিসেবে এখনও আমরা সরকারি কাজে মনোযোগী আছি। তরুণদের মধ্যে যারা দল গঠনের কাজ করছেন, তারা দলের বিষয়ে কথা বলছেন। আমাদের পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এছাড়া নতুন দলের প্রধানের দায়িত্বে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনও আমি ভাবিনি। আরও ভাবতে হবে যে, কোথায় আমি ভালো পারফর্ম করতে পারব বা কোথায় আমার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আমার সরকারে থাকা, নাকি মাঠে থাকা ভালো হবে সেটা আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন