নবীন নিউজ, ডেস্ক ২৯ ডিসেম্বার ২০২৪ ০২:৪৩ পি.এম
প্রশাসনের প্রাণকেন্দ্র ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে বেসরকারি পাস ব্যবহারকারীদের প্রবেশ বাতিল করা হয়েছে। সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে সাংবাদিকদেরও। এ অবস্থায় সচিবালয়ে অস্থায়ী স্বল্পমেয়াদি পাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে অস্থায়ী পাসের আবেদনও নেওয়া হচ্ছে৷
রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের পাস প্রয়োজন তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে।
তিনি আরও বলেন, এসব আবেদন গ্রহণ করতে ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় আমাদের অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নাম্বারে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন। এ পাস ১৫ দিন ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে।
এর আগে গতকাল রাতে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম৷
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার নিমিত্তে ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালন করবেন— সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন