নবীন নিউজ ডেস্ক ২৯ জানু ২০২৫ ১২:০৭ পি.এম
সংগৃহীত ছবি
একের পর এক বিতর্ক যেন রাখি সাওয়ান্তের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে তুলকালাম রীতিমতো শিরোনামে উঠে আসে বার বার। এর আগে দাম্পত্য জীবন নিয়ে তুমুল আলোচনায় ছিলেন। প্রেম, বিয়ে, ধর্মান্তরিত হওয়া, এরপর স্বামীর বিরুদ্ধে মামলা, জল একেবারে ঘোলা করে শেষ পর্যন্ত বিচ্ছেদ।
এবার নতুন বছরে আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত এ অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাখি সাওয়ান্ত। নিজেই সে কথা জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এবার আর দেশের ছেলে নয়, সোজা পাকিস্তানি পাত্র বেছে নিয়েছেন এই তারকা।
জানা গেছে, পাত্র নাকি পাকিস্তানের বাসিন্দা দোদি খান ৷ পেশায় অভিনেতা এবং পুলিশকর্মী। রাখি সাওয়ান্ত সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন। এরপরেই তার বিয়ে নিয়ে চর্চা শুরু হয়। তিনি নাকি পাকিস্তানের পুত্রবধূ হতে চলেছেন! ইতিমধ্যে পাকিস্তানে নিজের জন্য বরও খুঁজেছেন রাখি।
রাখি সাওয়ান্ত সম্প্রতি জানিয়েছেন তিনি পাকিস্তানি অভিনেতা তথা পুলিশ অফিসার দোদি খানের প্রেমে পড়েছেন। নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন শীঘ্রই তাঁদের বিয়ের পরিকল্পনা আছে। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই চর্চা শোনা যাচ্ছে রাখির তৃতীয় বিয়ে নিয়ে। তিনি এদিন আরও জানান যে তারা দুজন একে অন্যকে পাগলের মতো ভালোবাসেন।
একজন পাকিস্তানি, একজন ভারতীয় হলেও তাদের লাভ ম্যারেজ করারই পরিকল্পনা আছে।
রাখি সাওয়ান্ত আরো জানিয়েছেন, তিনি তাঁর প্রেমিক দোদি খানকে বিয়ে করবেন পাকিস্তানের মাটিতেই। তাদের রিসেপশন হবে ভারতে এবং হানিমুন হবে সুইৎজারল্যান্ড বা নেদারল্যান্ডসে। দুবাইয়ের হোটেলে থাকবেন তারা। এদিকে, দোদি খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাখিকে জিজ্ঞাসা করেন, বরযাত্রী কোথায় নিয়ে যেতে হবে। এই ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
রাখি সাওয়ান্ত এর আগে দুই বার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রথম বিয়ে হয়েছিল রিতেশ সিংয়ের সঙ্গে। দ্বিতীয়বার তিনি বিয়ে সারেন আদিল খান দুররানির সঙ্গে। দুটি সংসারেই চরম বিতর্ক সৃষ্টি করে বিচ্ছেদ করেন রাখি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’