নবীন নিউজ, ডেস্ক ২৬ জানু ২০২৫ ০৯:১১ এ.এম
প্যারিসে গত শুক্রবার লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের উপন্যাস ‘ফুলকুমারী’র প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন পিনাকী ভট্টাচার্য। ‘ফুলকুমারী’ বই থেকে টেকনাফের একরাম হত্যাকাণ্ডের বীভৎস বর্ণনা দিতে গিয়ে এ ঘটনা ঘটে। এসময় অনুষ্ঠানে আগত দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরি করা হয়েছে।
প্যারিসের লো পারশঁ হোটেলের বলরুমে প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক মাহবুব হোসাইন ও মানুচেহের শাফির যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী।
পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের ওপর আলোচনা করেন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী ও পীনাকী ভট্টাচার্যের সহধর্মিণী ডা. আনজুমান আরা বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিক্ট বুকস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এভ্রিম সালিম সাইয়ের, পিক্ট এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের, সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, গ্লোবাল সিকিউরিটি কনসালটেন্ট আনিসুর রহমান, ব্যবসায়ী শহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, নারী নেত্রী শামীমা আক্তার রুবী, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, ব্যাংকার ইফতেশাম চৌধুরী, কবি বদিউজ্জামান জামান, লেখক খান আনোয়ার হোসেন, বিসিএফ প্রতিনিধি মোসাদ্দেক সাইফুল, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীদের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এবং ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বইটি (Fulkumari : The Tale of a Refugee and a Rat in Pandemic Paris) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। বইটি ইতোমধ্যে অ্যামাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে।
আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস ও সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন