নবীন নিউজ, ডেস্ক ২৫ জানু ২০২৫ ০৯:৩৭ এ.এম
ভারতীয় সিনেমায় প্রথম সারির নায়কেরা প্রায়শই ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। যদিও ২০০ কোটির অঙ্ক ছুঁতে পেরেছেন হাতে গোনা কয়েকজন। তবে ভিলেন হয়ে নায়কের থেকেও বেশি পারিশ্রমিক নেওয়ার ঘটনা বেশ কম। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। কিন্তু এবার সেই অসম্ভবকে সম্ভব করলেন কন্নড় সুপারস্টার যশ।
'কেজিএফ' সিরিজের মাধ্যমে সারা ভারতে জনপ্রিয়তা অর্জন করা যশ সম্প্রতি নীতীশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি যশ সহ-প্রযোজকের ভূমিকায় রয়েছেন, আর সেই কারণেই অভিনয়ের পারিশ্রমিক এবং ডিস্ট্রিবিউশন শেয়ারের মাধ্যমে তিনি আয় করেছেন ২০০ কোটি রুপিরও বেশি।
এই পরিসংখ্যানে যশ পেছনে ফেলে দিয়েছেন অনেক প্রথম সারির তারকাকে। উদাহরণস্বরূপ, বর্ষীয়ান অভিনেতা কমল হাসান সাম্প্রতিক সময়ে ক্যামিও চরিত্রে অভিনয় করে ২৫-৪০ কোটি টাকা আয় করেছেন। শাহরুখ খান, যিনি জওয়ানের জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, তিনিও অতীতে বেশিরভাগ সিনেমার জন্য ১৫০ কোটির আশেপাশে পারিশ্রমিক নিয়েছেন। সালমান খান এবং আমির খানও বিগত কয়েক বছরে তাদের সেরা ছবিগুলোর জন্য ১৫০ কোটি রুপির বেশি পাননি।
এমনকি দক্ষিণী সুপারস্টারদের মধ্যে প্রভাস, যিনি ১২০-১৫০ কোটির পারিশ্রমিক নেন, তিনিও এখনো ২০০ কোটির মাইলফলক ছুঁতে পারেননি।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’