নবীন নিউজ, ডেস্ক ২০ জানু ২০২৫ ০৯:২২ এ.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন, হামাস আর কখনো গাজা উপত্যকা শাসন করতে পারবে না।
তিনি আরও বলেন, হামাস আর কখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে টিকে থাকতে পারবে না এবং গাজা শাসন করার কোনো সুযোগ তাদের নেই। একেবারেই না।
দুই দফা আফগানিস্তানে যুদ্ধকালীন অভিজ্ঞতা সম্পন্ন কংগ্রেসের সাবেক সদস্য ওয়াল্টজ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে গতকাল রবিবার এ কথা বলেন তিনি।
ওয়াল্টজ এ কথা বলার কয়েক ঘণ্টা আগেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি কিভাবে বিকাশ লাভ করবে এবং গাজার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা কিভাবে নিশ্চিত করা যাবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ওয়াল্টজ সতর্ক আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দেখুন, ইসরায়েল যা করার তা করবে, যাতে নিশ্চিত হয়, হামাস আর কখনো গাজা শাসন করতে না পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র তাদের এই প্রচেষ্টায় সমর্থন দেবে।’
তিনি আরো বলেন, ‘এতে হামাসের প্রতিরোধের কিছু অংশ অবশিষ্ট থাকতে পারে বা লড়াই চলতে পারে, কিন্তু সামনে একটি কঠিন পথ অপেক্ষা করছে।
বিশ্লেষকদের মতে, গাজার স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে তীব্র, দীর্ঘমেয়াদি ও নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন হবে। তবে ওয়াল্টজ মনে করেন, এ ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প অনন্যভাবে সব পক্ষকে একত্র করতে সক্ষম।’
ট্রাম্পের উপদেষ্টা বলেন, ‘যদি কোনো আরব সমর্থিত নিরাপত্তা বাহিনী থাকে, অথবা কোনোভাবে ফিলিস্তিনিদের সঙ্গে মিশ্র আকারে এটি কার্যকর করা হয়—আমি আমাদের পরিকল্পনার অগ্রগতি নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে সুস্পষ্টভাবে বললে, এর বৃহত্তর কাঠামো ইতিমধ্যে তৈরি রয়েছে।’
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন