নবীন নিউজ, ডেস্ক ১৯ জানু ২০২৫ ০৯:০৬ এ.এম
চারটি সংস্কার কমিটি ইতোমধ্যে সরকারের কাছে রিপোর্ট উপস্থাপন করেছে। বাকি সাতটি কমিটি এ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। সংস্কার নিয়ে নানা মহলে নানা আলোচনা হলেও সবার জিজ্ঞাসা নির্বাচনের রোডম্যাপ কবে। রাজনৈতিক দলগুলো সারা দেশে ইতোমধ্যে নির্বাচনি পরিবেশ তৈরিতে ব্যস্ত। সম্ভাব্য নির্বাচন নিয়ে প্রার্থীরা যার যার আসনে জনসংযোগ করছেন। সরকারের ওপরও দেশি-বিদেশি চাপ দিনদিন বাড়ছে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, সেই বিতর্ক ছাপিয়ে এখন আলোচনা হলো নির্বাচনের রোডম্যাপ কবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে চার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। বাকিগুলো এ মাসে জমা দেবে বলে জানা গেছে।
সূত্রমতে, দিন যতই যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিও তত বাড়ছে। ভোটাধিকার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং ভোটাররা। তাঁদের বক্তব্য আর কথাবার্তায় জোরদার হচ্ছে নির্বাচনের রোডম্যাপের দাবি। সংশ্লিষ্ট দলগুলোর নেতারা জানিয়েছেন, তাঁরা মূলত নির্বাচনি রোডম্যাপের প্রতিই গুরুত্ব দিয়েছেন। নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার ইস্যুতে লিখিতভাবে প্রস্তাবনা দিতে পারে কোনো কোনো দল। দ্রুত প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাদে প্রায় প্রতিটি রাজনৈতিক দল ‘প্রয়োজনীয়’ সংস্কার করে ভোটের তারিখ নিশ্চিত করতে বলছে। বর্তমানে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি চায় চলতি বছরেই নির্বাচন হোক। দলটি বলছে, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহি বেশি থাকে। কাজেই নির্বাচন নিয়ে সঠিক রোডম্যাপ ঘোষণা করতে হবে।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন