নবীন নিউজ ডেস্ক ১৮ জানু ২০২৫ ০৩:৫৯ পি.এম
সংগৃহীত ছবি
ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগামী মাসগুলোয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রে নবাগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের ওপর।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে নওফেলের দেওয়া একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়।
সাক্ষাৎকারে নওফেল বলেন, ‘ড. ইউনুস হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিনিয়োগ করেছিলেন। আমি নিশ্চিত যে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের জন্য কিছু প্রতিক্রিয়া হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতের ঘটনা থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে। বাংলাদেশ যেন সারা বিশ্ব থেকে ইসলামিক চরমপন্থীদের জন্য নতুন আবাসে পরিণত না হয়।
নওফেল বলেন, বাংলাদেশে গত পাঁচ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনতির কারণে অর্থনৈতিক ও শিল্প অস্থিরতা বেড়েছে। এ ছাড়া সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় ও শেষ মেয়াদে আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে শপথ অনুষ্ঠানের আবহে। ট্রাম্প শপথ নেবেন ইনডোরে। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠান হয়েছিল এ রকমভাবে। কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন আবহাওয়া।
বিশ্বের ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বনেতাদের। অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন