সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় মামলায় গ্রেফতার সহপাঠী আম্মান সিদ্দিকীর দুইদিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৮ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকর সিদ্দীকের আদালতে তোলা হয়।
এ সময় সহপাঠী আম্মান সিদ্দিকীর পাঁচদিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুইদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আম্মানের দুইদিন এবং সহকারী প্রক্টরের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নূরু উর রহমান।
রোববার (১৭ মার্চ) রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি দল ডিএমপির কাছ থেকে এই দুই ছাত্র-শিক্ষককে কুমিল্লায় নিয়ে আসে। এর আগে, গত শনিবার (১৬ মার্চ) রাতে মেয়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।
জানা যায়, গত শুক্রবার রাতে কুমিল্লায় নিজ বাসায় আত্মহত্যা করেন অবন্তিকা। এর কিছুক্ষণ আগে নিজের মৃত্যুর জন্য সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। এরপর দায়ীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ঘটনার পর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর শনিবার তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খ. মহিদ উদ্দিন বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগের খণ্ডিত অংশের সত্যতা হয়তো আছে। যা প্রকাশিত হয়েছে সব মিলেছে, তা নয়।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা আছে বলে মনে হয়েছে জানিয়ে তিনি বলেন, নানা ঘটনায় অবন্তিকা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।
নবীন নিউজ/পি
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর