শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মধ্যরাতে ৯ ট্রাক্টরসহ দুজনকে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...

নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ১০:০১ এ.এম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে মধ্যরাতে পথরোধ করে ট্রাক্টরসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে ১৫ হাজার করে গাড়ি প্রতি টাকা জরিমানা নিয়ে ৯টি মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিয়েছে পুলিশ। এতে আবারো শুরু হয়েছে অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর ভরাটের কার্যক্রম।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাড়িগুলো ছেড়ে দেয়া হয় বলে জানান স্থানীয়রা।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার নয়াগোলা পুলিশ লাইনস এলাকায় মাটিভর্তি ট্রাক্টর চলাচলে বাধা দিয়ে তাদের আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আটকরা ছিলেন: একই এলাকার রেজাউল করিম ও আব্দুস সালাম।

জানা যায়, রাতে ৯টি মাটিভর্তি ট্রাক্টরসহ ফসলি জমি কেটে পুকুর ভরাটের অভিযোগে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মাটির্ভতি ট্রাক্টরগুলো সদর পুলিশ ফাঁড়িতে রাখা হলেও ছেড়ে দেয়া হয় ভূমিদস্যু রেজাউল করিম ও আব্দুস সালামকে। পরে বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাড়িগুলো ছেড়ে দিলে পরে আবারো শুরু হয় একই কাজ।

একই স্থানে গত ২৩ ডিসেম্বর ফসলি জমির উপরিভাগ কাটা ও পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় ফসলি জমি কাটার নেতৃত্ব দিচ্ছেন রেজাউল করিম নামের এক ভূমিদস্যু। মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীরা তিনিসহ দুজনকে আটক করে পুলিশে দেন। এ সময় পুলিশ তাকে থানায় নিয়ে গেলেও রাতেই ছেড়ে দেয়া হয়।

ভূমিদস্যু রেজাউল করিম বলেন, ‘গাড়ি প্রতি ১৫ হাজার করে জরিমানাসহ আটক দুজন ও ৯টি গাড়ি ছাড়াতে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেয়ার পর গাড়ি নিয়ে এসে আবারো ফসলি জমি কেটে পুকুর ভরাটের কাজ শুরু করেছি। কি করব? জরিমানার টাকা তো উঠাতে হবে?’

 বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, মঙ্গলবার দিবাগত রাতে গাড়িগুলো আটক করে পুলিশকে খবর দেন শিক্ষার্থীরা। পরে তা সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এরপর বুধবার রাতে এসব গাড়ির রোড পারমিট না থাকার অপরাধে প্রত্যেকটি ১৫ হাজার করে জরিমানা করে ৯টি গাড়ি ছেড়ে দেয়া হয়।

জানা যায়, গত এক মাস ধরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা এলাকায় ফসলি জমির মাটি কাটছে ভূমিখেকোরা। সন্ধ্যা নামলেই এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে জেলা শহরের ভূতপুকুর এলাকায় থাকা বিশাল পুকুর ভরাট করতে। ২৫-৩০টি ট্রাক্টরে করে এসব মাটি পরিবহন করতে গিয়ে নষ্ট করছে সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিইডির পিচঢালা রাস্তা। এ ছাড়াও সড়কের ওপর পড়ে থাকা মাটিতে শীত ও বৃষ্টি পড়ে তৈরি হচ্ছে কাদা।

ফলে যানবাহন চলাচলেও দেখা দেয় সমস্যা। হরহামেশাই ঘটছে সড়ক দুর্ঘটনা। ধুলাবালির জ্বালায় অতিষ্ঠ সড়কের পাশে থাকা বাসিন্দা ও দোকানদাররা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা