নবীন নিউজ, ডেস্ক ১৪ জানু ২০২৫ ০১:৩৯ পি.এম
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’ এর জন্য সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ চার দিন বন্ধ থাকার উপক্রম হয়েছে।
সোমবার সন্ধ্যার পর শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন সংগঠনটির পরিচয় দেওয়া একদল ব্যক্তি। তারা সম্মেলনের জন্য উদ্যান ব্যবহারের অনুমোদন নেওয়ার কথা বলেন। এরপর কাজ বন্ধ করে দেন শ্রমিকরা।
বইমেলা ২০২৫- এর পরিচালনা কমিটির সদস্য-সচিব সরকার আমিন বলেন, ‘সন্ধ্যা থেকে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি গণপূর্ত অধিদপ্তরকে জানানো হয়েছে। এখন তো প্রতিটা ঘণ্টাই আমাদের কাছে একেকটা দিনের মত। বইমেলার তো আর বেশিদিন নেই। যথাসময়ে প্রস্তুতি শেষ না হলে তো ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা যাবে না।’
তবে যুব সম্মেলনের আগে চার দিন বইমেলার কাজ বন্ধ রাখলে খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।
তিনি বলেন, ‘১৭ তারিখ সম্মেলন হয়ে গেলে, এর পর থেকে কাজ করার জন্য তো আরও সময় থাকবেই।’
সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহবুব রহমান বলেন, বাংলা একাডেমির মহাপরিচালক আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। এখানে যে ব্যাপারটি হয়েছে, এটি একটু ‘ওভারলেপ’ হয়ে গেছে। আমরা এটি সমাধানের চেষ্টা করব।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন