নবীন নিউজ ডেস্ক ১৩ জানু ২০২৫ ০৯:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে সরকার। সর্বশেষ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রাজস্ব ঘাটতি আগের মাসের চেয়ে আরো ১০ হাজার কোটি টাকা বেড়েছে। এতে পাঁচ মাসে মোট রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪২ হাজার কোটি টাকা। নভেম্বরেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এদিকে করের নেট না বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়ায় সমালোচিত হচ্ছে বোর্ড। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে ২.৬২ শতাংশ। পাঁচ মাসের মধ্যে তিন মাসেই গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে।
রাজস্ব আদায় কমে যাওয়া নিয়ে চিন্তিত এনবিআরও।
রাজস্ব ঘাটতি মোকাবেলা ও আইএমএফের শর্ত পূরণের জন্য সম্প্রতি ৬৭টি পণ্য ও সেবার ওপর কর বাড়িয়েছে সংস্থাটি। যদিও করের নেট না বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়ায় সমালোচিত হচ্ছে রাজস্ব বোর্ড।
অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরা এবং বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স ছাড় দেওয়ায় সরকারের রাজস্ব কমেছে।
একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ব্যাবসায়িক কার্যক্রমে মন্দাভাব থাকায় চলতি অর্থবছরে রাজস্ব আদায় কম হয়েছে।
পাশাপাশি অনেক প্রতিষ্ঠানের উৎপাদন কমে যাওয়া কিংবা বন্ধ হয়ে যাওয়াকেও রাজস্ব কমার কারণ হিসেবে দেখছেন কর্মকর্তারা।
এ ছাড়া সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে রাজস্ব আদায় বাড়বে না। এমন পরিস্থিতিতে সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন তাঁরা।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, ‘সংকোচনমুখী মুদ্রানীতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। এটা থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে রাজস্ব আদায় বাড়বে না।
এ ছাড়া বিনিয়োগ বাড়াতে ঋণের সুদের হার কমানোরও তাগিদ দিয়েছেন তিনি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন