নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ০৩:১০ পি.এম
সংগৃহীত ছবি
গ্যাস সংকটের জন্য ভোগান্তিতে রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। কোথাও গ্যাসের চাপ খুবই কম আবার কোথাও নির্দিষ্ট সময়ের জন্য একেবারেই সরবরাহ বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। তবে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।
মগবাজারের একটি বাসায় গিয়ে দেখা যায়, চুলার আগুন নিভু নিভু। এর মধ্যেই অতিকষ্টে ভর্তা তৈরির জন্য বেগুন পোড়াচ্ছেন গৃহিণী ফাহমিদা। ভাত-ভর্তা রান্নার জন্য গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় শুধু বেগুন ভর্তাকেই বেছে নিয়েছেন দুপুরের খাবার হিসেবে।
তিনি বলেন, গ্যাসের চাপ নেই বললেই চলে। এর মধ্যে মাছ-মাংস রান্না করা যাবে না। ভাতও রান্না করতে হবে অনেক সময় লাগিয়ে। ভোগান্তির শেষ নেই।
গ্যাস সংকটের একই চিত্র আশপাশের মিরবাগ, রামপুরা, কাঠালবাগানসহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষের। কোথাও কোথাও স্বল্প গ্যাস থাকলেও ভাত রান্না করতেই সময় লাগে আড়াই থেকে ৩ ঘণ্টা।
জ্বালানি বিশেষজ্ঞরা জানান, দেশে পর্যাপ্ত গ্যাস উৎপাদন না থাকার পাশাপাশি শীতকালীন গ্যাস তরল হয়ে যাওয়ায় গ্যাসের চাপ কমে যায়। জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম বলেন, গ্যাস সংকট নিরসনে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে হবে। না হলে এমন পরিস্থিতির উন্নতি হবে না সহসাই।
এর আগে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পক্ষ থেকে জানানো হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার দুপুর ১২টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন