নবীন নিউজ, ডেস্ক ১৫ জানু ২০২৫ ১০:০৫ এ.এম
বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্বের বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করছে সরকার। জবাবদিহিতা ও ন্যায়বিচারের প্রতি এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চলমান থাকবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিবৃতিতে বলা হয়, এরইমধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের চুরি হওয়া অর্থের সাথে যুক্ত সম্পত্তি ও সম্পদ, যার মধ্যে আগের শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে, তা সঠিকভাবে তদন্ত করা উচিত। এই অর্থ আত্মসাত থেকে তারা লাভবান হয়েছে এমনটা প্রমাণিত হলে সেই সম্পদগুলো বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
এতে আরও বলা হয়, ড. ইউনূস যুক্তরাজ্যের সানডে টাইমসকে বলেছেন, টিউলিপ সিদ্দিক হয়তো লন্ডনে তার ভোগকৃত অর্থ ও সম্পত্তির উৎস পুরোপুরি বুঝতে পারেননি। কিন্তু এখন তিনি সেটি জানেন। বাংলাদেশের জনগণের কাছে তার ক্ষমা চাওয়া উচিত।
সরকার আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ তদন্ত এবং পুনরুদ্ধার করতেই তাদের সাথে কাজ করছে সরকার। এই ধরনের সহযোগিতা আন্তর্জাতিক আর্থিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে দিতে গুরুত্বপূর্ণ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে বলা হয়, এই প্রকল্পে ৫ বিলিয়ন ডলার আত্মসাতের তদন্ত আগের সরকারের দুর্নীতির ব্যাপকতাকে বুঝিয়ে দেয়। তাছাড়া অন্যান্য প্রকল্পে সম্পদের অপব্যবহার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার অগ্রগতিকে ব্যাহত করেছে। এর ফলে একটি উল্লেখযোগ্য আর্থিক ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সরকার বিচারের ক্ষেত্রে পাশে দাঁড়াবে বলে আশাবাদও ব্যক্ত করা হয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন