মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মোহাম্মদপুরের প্রকাশ্যে চলছে মাদকের বেচাকেনা, কী বলছেন স্থানীয়রা

নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ০৯:০৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প যেন মাদক ও অস্ত্রের স্বর্গরাজ্য। জানা গেছে, অন্তত ১০টি স্পটে প্রকাশ্যে চলছে মাদকের বেচাকেনা। বুনিয়া সোহেল, চুয়া সেলিম, বড় রাজা, পিচ্চি রাজা টুনটুন ও মনুসহ শীর্ষ ২৫ মাদক কারবারি এসব স্পট নিয়ন্ত্রণ করে। ক্যাম্পের মাদক কারবারি বন্ধে নিয়মিত অভিযানের দাবি বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় দিনেদুপুরে প্রকাশ্যেই চলছে মাদক বিক্রি। এমন ১০টি স্পটের সন্ধান মেলে। যেখানে প্রকাশ্যে চলে মাদক কেনা-বেচা। হাতে গাঁজার প্যাকেট রাখলেও কেউ চাইলেই ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলও সরবরাহ করা হয়।

স্থানীয়রা জানান, এক নম্বর সেক্টরের বেলালের গলিতে ইয়াবা-হেরোইনের স্পট। নিয়ন্ত্রণ করে চুয়া সেলিমের অনুসারীরা। সেক্টর দুইয়ের শাকিল বুকসের সামনের হেরোইন-গাঁজার স্পট। নিয়ন্ত্রণ করে পিচ্চি রাজা। সেক্টর সাতের আলফালা মেডিকেলের গেটের স্পট নিয়ন্ত্রণ করেন বুনিয়া সোহেল, টুনটুন ও মুক্তার লালা। তিন নম্বর সেক্টরের এনএলজে হাইস্কুল গেট স্পটে হেরাইন বিক্রি করেন শরিয়তপুরী বাবু। পাঁচ নম্বর সেক্টরের জয়নাল হোটেলের সামনের স্পটে ইয়াবা-হেরোইন বিক্রি করেন গালকাটা মনু।
 
স্থানীয়রা বলছেন, গত ১৫ বছরে সাবেক বস্ত্র ও পাট জাহাঙ্গীর কবির নানক ও কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন ক্যাম্পের ২৫ শীর্ষ মাদক কারবারির মাধ্যমে মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন। থানা পুলিশও তাদের ভয়ে ক্যাম্পের ভেতরে অভিযান যেতো না। উল্টো মাসিক চাঁদা নিয়ে মাদকের কারবারে সহায়তা করেছে।
 
ক্যাম্পবাসীদের সংগঠন এসপিজিআরসির নেতারা বলছেন, টাকার প্রলোভনে নানক ও রাষ্টন মাদক কারবারে তাদের জড়িয়েছে।
 
এসপিজিআরসির সভাপতি এম শওকত আলী বলেন, 
এটা মাদকের আখড়া হয়ে গেছে। এই আখড়া কে সৃষ্টি করলো? সেলসম্যান হিসেবে ব্যবহার করে আমাদেরক ক্যাম্পকে ধ্বংস করে দেয়া হয়েছে।
 
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রাজনৈতিক চাপেই এতদিন ক্যাম্পের ভেতরে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে এখন ধারাবাহিক অভিযান চলছে। ক্যাম্পকে মাদকমুক্ত করতে বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
র‌্যাব ২- অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, গত ১৫ বছরে জেনেভে ক্যাম্পকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এই ব্যবহারের কারণে তারা বেপরোয়া হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। আর এর প্রভাব শুধু মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পেই সীমাবদ্ধ থাকেনি। মোহাম্মদপুরকেন্দ্রিক এলাকাগুলোতেও আতঙ্ক তৈরি হয়।
 
বিশ্লেষকরা বলছেন, ক্যাম্পের মাদক সিন্ডিকেট ভাঙতে রাজনৈতিক প্রভামুক্ত হয়ে কাজ করতে হবে। পাশপাশি ক্যাম্পে মাদক ঢোকা বন্ধে আশপাশে নিয়মিত গোয়েন্দা নজরদারির পরামর্শ তার।
 
সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, জেনেভা ক্যাম্পে মাদকের প্রবেশ বন্ধ বা প্রতিরোধ করা গেলে অপরাধ অনেক কমে আসতো।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন