নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ০৪:৪০ পি.এম
সংগৃহীত ছবি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফতানী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সিইপিজেডে দুটি পোষাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।
শনিবার সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা দুটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সংঘর্ষের এই ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
চট্টগ্রাম ইপিজেডে ’জেএমএস’ নামে পোষাক তৈরির কারখানার শ্রমিকরা গেল বুধবার বেতন ভাতা বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এসময় পার্শ্ববর্তী ’মেরিনকো’ নামের অপর একটি কারখানার শ্রমিকরা আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠে।
এই ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে ’মেরিনকো’ নামের ওই পোষাক কারখানার শ্রমিকরা ’জেএসএস’ কারখানার শ্রমিকদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’পক্ষকে সরিয়ে দেয়।
এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয় অন্তত ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানা দুটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকতা মেজর আরেফিন কবির। তিনি জানান, ঘটনার পেছনে অন্য কারো ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত। বড় ধরনের সংঘাত এড়াতে সেনা ও নৌবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীসদস্যদের ইপিজেড এলাকায় মোতায়েন করা হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন