নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৪:০৭ পি.এম
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এক যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা অভিমুখে ব্লকেড করে আন্দোলনকারীরা।
অবরোধের কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দেয় আন্দোলনকারীরা।
এ সময় পুলিশের সাথে দফায় দফায় বাকবিতন্ডা ও উত্তেজনা তৈরি হয়। এর প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা। তবে সড়কের পাশে বসে অবস্থান নেয় তারা।
আন্দোলনকারীরা জানায়, থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই কাম্য না। কাউকে ভোগান্তি দিতে নয়, ঊর্ধ্বতন মহলকে বার্তা দিতে সড়ক অবরোধ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান জানান, শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেছে। দাবি মেনে নেয়ার আশ্বাসে তারা রাস্তা ছেড়ে গেছে। এ সময় ছিনিয়ে নেয়া আসামিকে দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার মারামারি মামলায় এজহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে রাত ১০টার দিকে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী থানায় প্রবেশ ও হট্টগোল করে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন