১০০ কোটির ক্লাবে ‘শয়তান’
পুরোনো ফর্মুলা কাজে লাগিয়ে বাজিমাত ‘শয়তান’ সিনেমার। অজয় দেবগন এবং আর মাধবনের হরর থ্রিলার ছবি ‘শয়তান’ প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে বিপুল অর্থ উপার্জন করছে। ফর্মুলার নাম ‘দৃশ্যম ’। জনপ্রিয় দক্ষিনি সিনেমার রিমেক ‘শয়তান’। আর দৃশমও তাই।
হিন্দি সিনেমার দর্শকেরা ড্রামা, ঝাঁ চকচকে ব্যাপার পছন্দ করেন, যা ভালোভাবেই আছে দৃশ্যম সিনেমার দুই কিস্তিতে। তারই প্রতিফলন ঘটেছে ‘শয়তান’ সিনেমায়। আবার হিন্দি দর্শক বান্ধব উপস্থাপন। বলা যায় পয়সা উশুল সিনেমা ‘শয়তান’।
‘শয়তান’ -এর চিত্রনাট্য দুর্দান্ত। বিকাশ বাহল পরিচালিত ‘শয়তান’ বর্তমানে প্রেক্ষাগৃহে দর্শকদের মনে জাদু ছড়িয়ে যাচ্ছে। মাত্র ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সিনেমায় বলিউডের দুই বড় নাম অজয় দেবগন এবং আর মাধবনের সঙ্গে দেখা যায় জ্যোতিকাকেও। ছবির হরর থ্রিলার গল্প এবং এই তারকাদের অভিনয় অনেক মানুষকে থিয়েটারের দিকে আকৃষ্ট করেছে। ছবির বিস্ফোরক ট্রেলার এই ছবির ক্ষেত্রে এমনভাবে আকৃষ্ট করেছে সকলকে যে এখনও পর্যন্ত এটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত বলেও মনে করা হচ্ছে।
সব মিলিয়ে এটা দারুণভাবে কাজ করেছে। ‘পরিপূর্ণ প্যাকেজ’ হিসেবে সিনেমাটি লুফে নিয়েছেন দর্শকেরা।
মুক্তির দিন থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে ব্যাপক আয় করেছে। শুধুমাত্র ভারতের ঘরোয়া বক্স অফিসেই ছবিটি প্রায় ৪০ কোটি ভারতীয় টাকা আয় করেছে।
‘শয়তান’ মুক্তির সাত দিন পেরিয়ে গিয়েছে। প্রথম শুক্রবার, ছবিটি ১৪.৭৫ কোটি টাকা দিয়ে একটি সুন্দর ওপেনিং করেছিল। এটি দ্বিতীয় দিনে ১৮.৭৫ কোটি রূপি এবং রবিবার তৃতীয় দিনে ২০.৫ কোটি রূপি আয় করেছে। এর সঙ্গে ছবিটি এই বছরের ভারতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলির মধ্যে সেরা উইকএন্ড স্পেশ্যাল চলচ্চিত্র হয়ে উঠেছে।
বৃহস্পতিবারের পরিসংখ্যানে ছবিটির সপ্তম দিনে সংগ্রহ ৫.৭৫ কোটি রূপি। সব মিলিয়ে এই ছবির আয় ৭৯.৭৫ কোটি রূপিতে পৌঁছেছে।
বিশ্বব্যাপী আয়ের কথা বললে, ছবিটি ১০০ কোটির ক্লাবে যোগ দিয়েছে। যদিও এই ছবিটি ৬ দিনে ১০৮ কোটি ভারতীয় টাকা সংগ্রহ করেছে, এটির আয় সাত দিনে ১১৪ কোটি রূপি অতিক্রম করেছে। এই ছবিটি এখনও পর্যন্ত বিদেশে ২১ কোটি রূপির বেশি আয় করেছে।
সিনেমায় দেখা যাবে, কবীর অর্থাৎ অজয় দেবগনের হাসিখুশি পরিবারের গল্প যেখানে তিনি তাঁর স্ত্রী জ্যোতিকা, মেয়ে জাহ্নবী এবং ছেলে ধ্রুবের সঙ্গে খামার বাড়িতে ছুটি উপভোগ করতে যান। তারপর হঠাৎ এক অপরিচিত ব্যক্তি বনরাজ (মাধবন) তাঁদের ফার্মহাউসে কিছুক্ষণের জন্য ফোন চার্জ করার অনুরোধ নিয়ে প্রবেশ করেন। এবং এখান থেকেই সেই অন্ধকার ছায়ার গল্প শুরু হয়। কী ভাবে কিছুক্ষণের মধ্যেই কবীরের সামনে সবকিছু ভেঙে পড়তে শুরু করে। এই ছবিটি তন্ত্র-মন্ত্রের জালে বোনা একটি গল্প।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’