নবীন নিউজ ডেস্ক ০২ জানু ২০২৫ ০৪:০৭ পি.এম
সংগৃহীত ছবি
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেটে “আমরা বিএনপি পরিবারে”র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন করেন।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, “জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী তখন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে (জামায়াত ইসলামী) বলতে চাই, ইসলামপন্থি সেই রাজনৈতিক দল, আপনাদের একাত্তরে ভূমিকা কী ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটা রাজনৈতিক দল দেশপ্রেমিক- এই ধারণা দিলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।”
স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “স্বাধীনতার ঘোষণা দিয়েই কেবল ক্ষান্ত হননি জিয়াউর রহমান, লড়াই করেছেন। পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে হত্যাও করেছেন। সেখানে যুদ্ধ হয়েছে। সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়া।”
৭১ পূর্ববর্তী স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল উল্লেখ করে রিজভী বলেন, “শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলন করেছেন। কিন্তু স্বাধীনতার জন্য বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি। সেই আহ্বানও তার নাই। জোর করে বিভিন্ন সময় আওয়ামী লীগ এসব প্রচার করেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।”
পাঠ্যপুস্তক সম্পর্কে রিজভী বলেন, “কয়েকজন জাতীয় নেতৃবৃন্দের নামে পাঠ্যবইয়ে অধ্যায় করা হয়েছে। কিন্তু স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি অধ্যায় রাখলে ভালো হতো। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে তা পূর্ণতা পেত।”
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’