নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৩:৩৩ পি.এম
সংগৃহীত ছবি
চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের সিস্টেমে ঢুকে গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরি করেছে বলেও অভিযোগ করেছেন তারা।
এই হ্যাকিংকে “বড় ঘটনা” উল্লকেহ করে অর্থ দপ্তর বলছে, এ ঘটনার প্রভাব তদন্তে তারা এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই হ্যাকিংয়ের ঘটনাটি ডিসেম্বরের প্রথম দিকে ঘটে। এ বিষয়ে অর্থ দপ্তরের তরফে আইনপ্রণেতাদের চিঠি পাঠানোর পর তা প্রকাশ্যে আসে।
তবে ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অভিযোগটি মানহানিকর। কোনো তথ্যগত ভিত্তি ছাড়াই এই অভিযোগ করা হয়েছে।
তবে হ্যাকাররা কী কী নথি চুরি করেছে, কয়টি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক জড়িত কি-না, তা-ও স্পষ্ট করে বলা হয়নি।
জানানো হয়েছে, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে, তা চীনের সরকারের তৈরি।
আইনপ্রণেতাদের দেওয়া চিঠিতে মার্কিন অর্থ দপ্তর বলছে, পরিষেবা সরবরাহকারী তৃতীয় পক্ষের ব্যবহৃত পাসওয়ার্ড ব্যবহার করে নিরাপত্তা সুরক্ষা এড়াতে সক্ষম হয় চীনভিত্তিক হ্যাকার। ওই পরিষেবা সরবরাহকারী তার কর্মীদের ভার্চুয়ালি প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন