নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৩:৩০ পি.এম
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘কমিউনিস্টরা বারবার ছাত্রশিবিরকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “যারা জামায়াত-শিবিরকে ব্যাংক লুটেরা বলেন, তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখুন। এসব অপবাদের সঙ্গে জামাত-শিবিরের কোনো সম্পর্ক নেই।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশে সমাজতান্ত্রিক ও কমিউনিস্টরা বারবার ছাত্রশিবিরকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে। কিন্তু ছাত্রশিবির সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার এবং আয়না ঘরের মতো নির্যাতনের রক্তাক্ত পথ মাড়িয়ে এ পর্যায়ে এসেছে। দুনিয়ার কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারবে না।”
তিনি বলেন, “যারা জামায়াত-শিবিরকে চাঁদাবাজ, ব্যাংক লুটেরা বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখুন। এসব অপবাদের সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই। ছাত্রশিবির বাংলাদেশের লক্ষ কোটি যুবককে ইসলামী শিক্ষা, নৈতিক চরিত্রে শিক্ষিত করেছে। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে যেসব মানুষ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের বীজ ছড়াতে চায় এই সম্মেলন থেকে তাদের ঐক্য বজায় রাখার আহ্বান জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ যদি জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাহলে সেটি হবে জাতির জন্য একটি মহাদুর্যোগ।”
ইসলামী ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবির সেক্রেটারি জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলমসহ সংগঠনটির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
নবীন নিউজ/ পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’