সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ছাত্রশিবির: সারজিস

নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০১:৫১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আজকে যারা এখানে এসেছেন তারা জুলাই-২৪ এর অভ্যুত্থানের সহযোদ্ধা এ কথা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, এ অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ কাজ করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, গত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাদেরকে হুমকি মনে করেছিল, তাদের ওপর বিভিন্নভাবে ব্লেইম গেমে মেতে উঠেছিলেন। অনেক আলেম-ওলামার বিরুদ্ধে হামলা করা হয়েছে আবার মামলা দিয়েছে, আবার হত্যাও করেছে তারা।
 
শেখ হাসিনা ছাত্রশিবিরকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন বর্তমান প্রজন্ম তা বিশ্বাস করে না। আগামীর বাংলাদেশ গঠনে আমরা একইভাবে কাজ করে যাব। দেশ ও দেশের মানুষের জন্য যতদিন কাজ করব ততদিন যারাই প্রতিবন্ধকতা হিসেবে আসবে তাদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি।
 
সারজিস আলম বলেন, আজকে যারা এখানে এসেছেন তারা জুলাই-২৪ এর অভ্যুত্থানের সহযোদ্ধা। এ অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ কাজ করেছে ইসলামী ছাত্রশিবির। কেউ কোনো দিন সত্য চাপিয়ে রাখতে পারবে না।
 
এ সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা সংগ্রাম করে ফ্যাসিবাদি সরকারকে পরাজিত করেছি। কিন্তু ফ্যাসিবাদের দোসর এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসেননি, শেখ হাসিনাও আসবে না। বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে দেব না আমরা।
 
ফ্যাসিবাদের দোসর যেখানেই থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে বলেও জানান তিনি।
 
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদস্য সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জামায়াত-শিবিরকে চাঁদাবাজ, ব্যাংক লুট করার অপবাদ দেয় তাদের বলব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখুন। এসব অপবাদের সাথে জামায়াত-শিবিরের সম্পকৃক্ততা নাই।
 
জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গভীর অন্ধকারের পর বাংলার আকাশে মুক্তির সূর্য উদিত হয়েছে। বাংলার মানুষের কাছে মুক্তির দূত হিসেবে আর্বিভূত হয়েছে ইসলামী ছাত্রশিবির।
 
তিনি আরও বলেন, প্রতিটি ছাত্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। রাষ্ট পরিচালনার জন্য, নেতৃত্বের জন্য সত্যিকার সৎ, যোগ্য নাগরিক গড়ে তুলতে হবে। দলের জন্য নয়, মানুষদের জন্য কাজ করতে হবে।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন