নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৬:৩৭ পি.এম
ছবি- সংগৃহীত।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী দখলের মহোৎসবে মেতেছিলেন আওয়ামী লীগ নেতারা। নদীর বুকে অবৈধ মাছবাজার গড়ে তুলেছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। কর্ণফুলী রক্ষার দায়িত্ব যে সংস্থার সেই বন্দর কর্তৃপক্ষও ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে ভরাট করে নদী ইজারা দিয়েছে প্রভাবশালীদের। এভাবে অপতৎপরতায় নদী হারিয়েছে প্রাণ।
সরেজমিনে দেখা যায়, অর্থনীতির চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদীর অর্ধেক এখন ভূমিদস্যুদের কবলে। নদীর বুকে গড়ে উঠেছে মাছবাজারসহ অসংখ অবৈধ স্থাপনা।
এ কর্ণফুলী নদী বাঁচানোর দায়িত্ব যে বন্দর কর্তৃপক্ষের খোদ তারাই ২০১৬ সালে ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে নদীর বুক ভরাট করে। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে লিজ নিয়ে শাহ আমানত সেতুর পশ্চিমে অবৈধভাবে নদীর বুকে নতুন ফিশারিঘাট গড়ে তোলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এখানেই শেষ নয়। বন্দরের সহায়তায় রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার করে সেতুর পুর্বে গড়ে তোলেন বিশাল বালুর মহাল। সেতুর উভয় পাশে ধীরে ধীরে গড়ে ওঠে অবৈধ বসতি। শক্তিশালী একটি চক্রের ছত্রছায়ায় নদীতীরে চলতে থাকে বাঁশ, গাছসহ নানা ব্যবসা।
১৫ বছর ধরে এভাবেই চলছে নদী দখলের মহোৎসব। মাঝিরা বলছেন, দখলদাররা ধীরে ধীরে গিলে খাচ্ছে এ নদী।
সাম্পান মাঝি রহিম উদ্দীন বলেন, ‘আমি ৪০ বছর ধরে সাম্পান চালাই কর্ণফুলীতে। আগে ২০০ থেকে ৩০০ মিটার দূরে ছিল নদী। এখন ভূমিদস্যুরা গিলে খাচ্ছে।’
চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন বলছে, ১৯৮৫ থেকে ২০২১ পর্যন্ত ৩৬ বছরে নদীর প্রশস্ততা কমেছে ৫৪২ মিটার। তাদের করা এক জরিপ অনুযায়ী, এক যুগ আগেও শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলী নদীর প্রশস্ততা ছিল ৮৮৬ মিটার। এখন কমে দাঁড়িয়েছে ৫১০ মিটারে। ভরে গেছে ২০ শতাংশ নদীর তলদেশ।
নদী গবেষক মো. ইদ্রিস আলী বলেন, কর্ণফুলী বাঁচলে বাঁচবে দেশের অর্থনীতি। সবার আগে কর্ণফুলীকে গুরুত্ব দিতে হবে।
কর্ণফুলীর পাড়ে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা থাকলেও হাইকোর্টের নির্দেশে ২০১৯ সালে দুইশোর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন।
এখন সব সংস্থার সমন্বয়ে কর্ণফুলী দখলমুক্ত করার প্রতিশ্রুতি সিটি মেয়র ও জেলা প্রশাসকের।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আবার উচ্ছেদ অভিযান শুরু করবো। নদী রক্ষা করা আমাদের দায়িত্ব।’
সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম শহরকে রক্ষা করতে হলে নদী ও খালগুলো রক্ষা করতে হবে। না হলে বন্দর অস্তিত্ব সংকটে পড়বে। ৬০ বর্গমাইলের বন্দর নগরীকে বাঁচিয়ে রেখেছে যে ৫৭টি খাল; সেগুলোর অধিকাংশ সরু হয়ে গেছে। কিছু কিছু খাল এখনও দখলের কবলে পড়ে মৃতপ্রায়। যদিও জলাবদ্ধতা প্রকল্পের আওতায় অধিকাংশের চলছে সংস্কার।
নবীন নিউজ/ পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’