নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৮:০৪ পি.এম
ছবি- সংগৃহীত।
সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শ্যুট শেষ করেছেন বলিউড স্টার রণবীর কাপুর। যেখানে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। আর তাতেই আপত্তি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেতা মুকেশ খান্নার; সেই আপত্তির তেজ প্রকাশ করলেন রণবীরকে বেফাঁস কথা বলে। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বিতর্ক।
মূলত বহু পুরোনো টেলি সিরিজ ‘শক্তিমান’ থেকে পরিচিত পান মুকেশ খান্না। এর আগে রণবীর সিংয়ের ‘শক্তিমান’ হওয়ার খবর পেয়েও একইভাবে বেফাঁস কথা বলেছিলেন মুকেশ। শুধু তাই নয়, রণবীর সিংকে ৩ ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ‘শক্তিমান’-এর স্বত্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ। এবার পর্দায় আরেক রণবীরকে রামের ভূমিকায় দেখতেও নারাজ তিনি।
মুকেশ মনে করেন, অ্যানিম্যাল ছবি করার পর রণবীর রামের চরিত্রে অভিনয় করলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। রণবীরকে বিঁধে মুকেশ বলেন, আমি এটাই বলবো, রামের চরিত্রে এমন কেউ অভিনয় করুক যাকে দেখলে অন্তত রামের মুখটা ভেসে ওঠে; রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই উঠে আসবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।
এরপরই প্রভাস-এর ‘আদিপুরুষ’ ছবির কথা উল্লেখ করে মুকেশ বলেন, এতো বড় তারকা হওয়া সত্ত্বেও প্রভাসকেও তো কেউ রামের ভূমিকায় মেনে নেয়নি। ও খারাপ অভিনেতা বলে নয়, আসলে ও রামের মতো দেখতেই নয়। এবার যিনি রামের চরিত্রে অভিনয় করছেন, তিনি তো আবার কাপুর পরিবারের বংশপ্রদীপ। দারুণ অভিনেতা। সদ্য অ্যানিম্যাল করেছেন, আর সেই ছবিতে ওর নেতিবাচক দিকটা দেখানো হয়েছে। এবার যদি আমি তার মুখের দিকে তাকাই, রামের সঙ্গে কি মিল পাবো? আশা করবো, অ্যানিম্যাল-এর চরিত্রটা যেন রাম হিসেবে রণবীরকে দেখতে গিয়ে ঝামেলা না করে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’