নবীন নিউজ ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ০৭:২১ পি.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ ও ভারত অন্য দেশের জলসীমায় ঢুকে পড়া জেলেদের নিজের দেশে ফিরিয়ে দেওয়া এবং ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা শুরু করেছে। এর মধ্যে বাংলাদেশের ৯২ জন জেলে ভারতে আর ভারতের ৯৫ জন জেলে বাংলাদেশে আটক রয়েছেন।
ভারতে আটক বাংলাদেশের ৯২ জেলেকে নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ কোষ্ট গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে গত ৯ ডিসেম্বর দুপুরে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের মাছ ধরা জাহাজ দুটি ৮০ নাবিকসহ ধরে নিয়ে যাওয়া হয়। ভারত বলেছে, বাংলাদেশের নৌযান দুটি খুলনা বেল্টের হিরণ পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জলসীমায় ঢুকে পড়েছে। এ জন্য নৌযান দুটি নাবিক ও জেলেসহ আটক করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ১২ জন জেলে ভারতীয়দের হাতে আটক হয়। বাংলাদেশের ৯২ জন জেলে ও নাবিক ভারতে আটক রয়েছেন। অন্যদিকে গত কয়েক মাসে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় এখন পর্যন্ত ভারতের ৯৫ জন জেলে ও নাবিককে আটক করা হয়েছে। তাদেরকে খুলনা ও বাগেরহাটসহ কয়েকটি জেলায় আটক রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভায় দুই দেশের নাবিকদের জেলেদের বিনিময় বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ যেমন এ দেশের জেলে ও নাবিকদের ফেরত চেয়েছে ভারতও এখানে আটক তাদের জেলে ও নাবিকদের ফেরত চাইছে।
দুই দেশ জেলেদের ফেরত দেওয়া–নেওয়া নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু করেছে। এখন কীভাবে এবং কবে তা শেষ হবে সে বিষয়টি চূড়ান্ত করতে হবে দুই পক্ষকে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন