নবীন নিউজ, ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ১১:০৬ এ.এম
গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস চালু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে শিববাড়ি বিআরটি অফিসে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এ সময় তিনি বলেন, ‘বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোন দুর্নীতি হয়নি।’
যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ফাওজুল কবির।
তিনি আরও বলেন, ‘বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ। আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে।’
জানা গেছে, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২.৫ কিলোমিটার পথ চলাচল করবে।
শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বাড়ানো হবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন