নির্বাচনে টিকিট না পাওয়ায় সম্ভাবনা টলিউড নায়িকা নুসরাতের
দলের প্রয়োজনে অনেক অভিনেতা-অভিনেত্রীদেরই নির্বাচনে টিকিট দিতে দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে। তবে এবার কিছুটা পরিবর্তন এসেছে। যা আগে থেকেই অনেকে অনুমান করেছিল। পুরোনো সংসদরা এবার অনেকেই বাদ পড়েছেন যুক্ত হয়েছেন নতুন মুখ।
ঝড়ে পড়াদের মধ্যে একজন টলিউড নায়িকা নুসরাত জাহান। রবিবার লোকসভা ভোটের প্রার্থিতালিকা প্রকাশ করেছে ওপার বাংলাার সরকারি দল তৃণমূল কংগ্রেস। ৪২টি কেন্দ্রের প্রার্থিতালিকায় বেশ কিছু রদবদল হয়েছে।
ওপার বাংলার বসিরহাট কেন্দ্রের সাংসদ ছিলেন নুসরাত। কিন্তু আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থিতালিকা বলছে, ওই কেন্দ্র থেকে ভোটে লড়বেন হাজি নুরুল ইসলাম। অভিনেত্রীকে টিকিট দেয়নি দল। নুসরাতের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি গ্রাম। গত দু’মাসে রাজনৈতিক দলগুলির মাথাব্যথার কারণ হয়ে উঠেছে যে জায়গা।
জানা যায়, সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে শহর থেকে শহরতলি, গ্রাম, মফস্বল। এই ঘটনা নিয়ে যেখানে উত্তাল রাজ্য-রাজনীতি, সেখানে এমন দুঃসময়ে সন্দেশখালি এক বারের জন্যে পাশে পায়নি তার সাংসদকে। অগ্নিগর্ভ সন্দেশখালিতে না যাওয়া নিয়ে পরে ব্যাখ্যাও দিয়েছিলেন নুসরাত। কিন্তু তাতেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।
নুসরাত ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলেছিলেন। তার পর থেকেই নানা ট্রলের মুখে পড়েন তিনি। এত কাণ্ডের পর অনেকেরই অনুমান ছিল, লোকসভা ভোটে এ বার নুসরাত টিকিট না-ও পেতে পারেন। সেই অনুমান সত্যি হল রবিবার।
দ্বিতীয় বার সাংসদ পদের জন্য লড়তে চান, তেমন কোনও ইচ্ছার কথা গত কয়েক মাসে নুসরতের মুখ থেকে শোনা যায়নি। আবার তিনি যে তা চান না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু, লোকসভা ভোটের প্রার্থিতালিকা প্রকাশ হওয়ার পরের দিনই ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নুসরাত।
পোস্ট করা ছবিতে দেখা গেল, উদাস ভঙ্গিতে বসে রয়েছেন নায়িকা। সামনের টেবিলে রাখা নানা ধরনের খাবার, পানীয়, ফ্রেঞ্চফ্রাই। একটি প্লেটে ‘সাওয়ারডো’। পাউরুটি, লেটুস এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি টক স্বাদের এক বিশেষ পদ।
ছবির নিচে নুসরাত যা লিখেছেন, তার বাংলা করলে দাঁড়ায়, ‘‘ আমি ‘টক’ মানুষের চেয়ে ‘সাওয়ারডো’ বেশি পছন্দ করি।’’ ভোটের টিকিট না দেওয়ায় নুসরাত খোঁচা দিলেন দলকে এমনটাই ভাবছেন নেটিজেনরা। বিদায়ী সাংসদ নুরসাতের মনে হয়তো জমা হয়েছে পাঁচ বছরের একরাশ অভিমান।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’