নবীন নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ১২:৩৫ পি.এম
ছবি- সংগৃহীত।
জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’ আবার ফিরে আসছে টিভিপর্দায়। ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মাণ করেছিলেন সিরিজটি। ১৭ বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল ‘৪২০’, যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েক তারকা।
এবার দীর্ঘবিরতি কাটিয়ে ভিন্ন নামে ফের প্রচারে আসতে যাচ্ছে ছবিয়াল প্রোডাকশনের জনপ্রিয় সেই সিরিজ। তবে এবার আর পুরোনো নামে নয়, ‘৮৪০’ নামে ফিরে আসতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সুখবর দিয়েছেন নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। প্রেক্ষাগৃহে সিনমোটি মুক্তির আগে বুধবার ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়। রাজধানীর ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রমুখ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। প্রথমবারের মতো ফারুকীর সিনেমার প্রিমিয়ার শোয়ে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।
সৈয়দ আহমেদ মারুফ স্ত্রীকে সঙ্গে নিয়ে উপভোগ করেছেন ‘৮৪০’ সিনেমাটি। এটি দেখার পর নিজের ভালোলাগার কথা জানিয়েছেন পাকিস্তানের এ হাইকমিশনার। ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সৈয়দ আহমেদ মারুফ লিখেছেন, ‘গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকীর সঙ্গে তার ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমার প্রিমিয়ারে। আগামী দিনগুলোয় ইনশাআল্লাহ আমরা ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টেলিভিশন চ্যানেল নিয়ে কাজ করব।’
‘৮৪০’ সিনেমায় অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারসহ অনেকে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’