শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পাকিস্তানের মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবি করে প্রচার

নবীন নিউজ, ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০৬:০১ পি.এম

সংগৃহীত ছবি

বাংলাদেশে সম্প্রতি একটি মন্দির ভাঙচুর করা হয়েছে- এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভাঙচুরের ঘটনার ভিডিওটিতে টুপি, পাঞ্জাবি পরিহিত অসংখ্য ব্যক্তিকে মন্দির ও মূর্তি ভাঙচুর করতে দেখা যাচ্ছে। তবে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের।

বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার বলছে, মন্দির ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। এ ঘটনা ২০২১ সালে পাকিস্তানে ঘটেছিল।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মন্দির ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ২০২১ সালে পাকিস্তানের মন্দির ভাঙচুরের ঘটনা। যা বাংলাদেশের মন্দির ভাঙার দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের ওয়েবসাইটে ২০২১ সালের ৫ আগস্ট Mob ransacks temple after minor boy gets bail in desecration case শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে সংযুক্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত মন্দিরে হামলার ভিডিওর সঙ্গে ওই ভিডিওর মন্দির এবং হামলাকারী ব্যক্তিদের মিল রয়েছে। যা থেকে এটি স্পষ্ট যে, ভাইরাল ভিডিওটি একই ঘটনার তবে ভিন্ন ডিভাইস দিয়ে ধারণ করা।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, মাদরাসার লাইব্রেরিতে প্রস্রাব করার কারণে পাকিস্তানের লাহোর থেকে ৫৯০ কিলোমিটার দূরে অবস্থিত রহিম ইয়ার খান জেলার ভোঙ্গে শহরে ৮ বছরের এক হিন্দু শিশুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নাবালক হওয়ায় তাকে জামিনে ছেড়ে দেন পাকিস্তানের আদালত। এ ঘটনার জেরে ওই এলাকায় একটি মন্দিরে স্থানীয় মুসলিম জনতা হামলা চালায়। আলোচিত ভিডিওটি ওই মন্দিরে হামলার ঘটনারই।

পরবর্তী অনুসন্ধানে ২০২১ সালের ৪ আগস্ট পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের সাবেক সংসদ সদস্য ড. রমেশ কুমার ভাঙ্কওয়ানির করা একটি এক্স পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে সংযুক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবির ভিডিওটির মিল পাওয়া যায়।

এ ছাড়াও একই ঘটনায় ২০২১ সালের ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের করা একটি এক্স পোস্টও খুঁজে পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ভাঙচুরের শিকার মন্দিরটি একটি গণেশ মন্দির ছিল। এ ছাড়াও তার পোস্টের মাধ্যমে তিনি সরকারের পক্ষ থেকে মন্দিরটি সংস্কার করে দেওয়ার কথাও জানান।

সুতরাং, বাংলাদেশে মন্দির ভাঙচুরের চিত্র দাবিতে পাকিস্তানের পুরোনো ঘটনার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন