নবীন নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০৫:৪৪ পি.এম
ছবি- সংগৃহীত।
অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা জোরদারে অন্তর্বর্তী সরকারকে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার ঋণ দিবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারকে ৬০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ (পিবিএল) সহায়তা দেবে এডিবি। এই ঋণ ব্যবস্থার আওতায় রাজস্ব আদায় বাড়ানো, সরকারি বিনিয়োগ প্রকল্পের কার্যকারিতা উন্নত করা, বেসরকারি খাতের উন্নয়ন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার জন্য কাঠামোগত সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, এডিবির পলিসি-ভিত্তিক ঋণ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী সময়ে ত্বরিতভাবে উন্নয়নমূলক আর্থিক সহায়তা প্রদান করবে। এই সংস্কারগুলোতে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থার উন্নতি, পাশাপাশি অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও প্রতিযোগিতার ওপর জোর দেয়া হয়েছে।
এডিবির এই কর্মসূচি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে তৈরি করা হয়েছে বলেও জানান আমিনুর রহমান।
বাংলাদেশের রাজস্ব আদায়ে দীর্ঘদিন ধরেই দুর্বলতা রয়েছে। বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে সর্বনিম্ন, মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। এ পলিসি-ভিত্তিক ঋণ বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ নীতি পদক্ষেপ বাস্তবায়ন করতে সহায়তা করবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নত করবে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশন, কর সুবিধার সংস্কার এবং করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
সরকারি বিনিয়োগ প্রকল্পগুলোতে কার্যকারিতা ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নিয়ন্ত্রক ব্যবস্থাকে সহজ করার ওপরও জোর দেয়া হচ্ছে। ইতোমধ্যে ১৩০টিরও বেশি সেবা অনলাইনে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে, যা ব্যবসা পরিচালনা আরও সহজ করবে।
এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর শাসনব্যবস্থা শক্তিশালী করা, বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সরলীকরণ এবং বাণিজ্যের খরচ কমানোর জন্য সরকার পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে রফতানির বৈচিত্র্যকরণেও ভূমিকা রাখা হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন