নবীন নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০১:১৩ পি.এম
ছবি- সংগৃহীত।
ছাত্র-জনতা রক্ত দিয়ে গত ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, ‘যতই ষড়যন্ত্র হোক, এদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম হবে না।’
আজ বুধবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চৌরাস্তা মোড়ে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা জানান।
ভারতের দাসত্ব করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি উল্লেখ করে নিপুণ বলেন, ‘বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। কোনো ষড়যন্ত্রে এই সম্প্রীতির বন্ধন নষ্ট করা যাবে না।’
এ সময় পাড়া-মহল্লায় দেশীয় পণ্য কিনতে উৎসাহ দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দেশি পণ্য কিনলে অর্থনৈতিক উন্নতি হবে, পণ্যের মান উন্নত হবে, দেশের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা লাভবান হবে।’
দেশে চিকিৎসা সেবার মান বাড়ানোর কথা জানিয়ে নিপুণ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে আত্মমর্যাদার। যতই ষড়যন্ত্র হোক, এদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম হবে না।’
সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা কারও প্রতি নির্ভরশীল হবো না-এই জাতীয়তাবাদী চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাব।’
এতে আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা ডা. জাহাঙ্গীর হোসেন, মোজাজ্জেদ আলী বাবু প্রমুখ। সমাবেশের পর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ন্যুনতম দাম দিয়ে দেশীয় শাড়ি ও লুঙ্গি বিক্রি করা হয়।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’