শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বেনাপোলে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

নবীন নিউজ ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ০৭:০০ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

যশোরের বেনাপোলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিকীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দিকীর গাতিপাড়ার বসতবাড়িতে এ বোমা হামলা চালানো হয়।

এদিকে অপরাধীদের দ্রুত আটকের দাবি জানিয়ে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটন বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার ও তার অনুসারীরা দেশ ছাড়া হলেও তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে কাজ করছে এ চক্রটি।’

তিনি বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দীকি সুস্থ ধারার রাজনীতি চর্চা করে আসছেন। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এ হামলা চালিয়েছেন। এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এ কেন্দ্রীয় নেতা।

প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকি বলেন, ‘বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বার বার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকাণ্ডকে পছন্দ করছে না। তারা আমার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এরা সীমান্তসংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধমূলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।’

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

এ দিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু, ছাত্রদলের সভাপতি মো. শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন