নবীন নিউজ ডেস্ক ০৭ ডিসেম্বার ২০২৪ ১১:১৫ এ.এম
ছবি- সংগৃহীত।
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে ভূমিকা রাখছে দেশীয় চা শিল্প। বিশ্ববাজারে ক্রমান্বয়ে চা খাতে রপ্তানি আয়ও বাড়ছে। ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও দেশীয় চা জায়গা করে নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের পর রপ্তানির তালিকায় যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, ওমান ও বাহরাইন।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য বলছে, গত ১১ মাসে বিশ্ববাজারে এই খাতের রপ্তানি আয় উর্ধ্বমুখী রয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিশ্ববাজারে চা রপ্তানি হয়েছে ২২ লাখ ৫ হাজার ১২৯ কেজি। যেখান থেকে আয় এসেছে ৩৪ লাখ ৭৭ হাজার ৪৫৫ ডলার। গত বছরের তুলনায় অক্টোবর পর্যন্ত চা খাতে রপ্তানি আয় বেড়েছে ৯ লাখ ৯৭ হাজার ২১২ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার টাকা।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও দেশীয় চা বাজার তৈরি করছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে চা রপ্তানি হয়েছে ৮ লাখ ৭৭ হাজার কেজি। এই ১১ মাসে আয় এসেছে ১৯ লাখ ৫৯ হাজার ডলার।
নভেম্বর পর্যন্ত কেবল সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানি আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ ডলার। দেশটিতে চা রপ্তানির তালিকায় এগিয়ে আছে আবুল খায়ের লিমিটেড, আরিফ টি কম্পানি, ইস্পাহানি গ্রুপ ও সিটি গ্রুপ। এ ছাড়া কুয়েত থেকে চা খাতে রপ্তানিতে আয় এসেছে ৭৬ হাজার ডলার, ওমান থেকে এক লাখ ১৩ হাজার ডলার, কাতার থেকে ৩৬ হাজার ডলার ও বাহরাইন থেকে ১২ হাজার ডলার। যদিও গত বছর সৌদি আরবে রপ্তানি হলেও চলতি বছর এই তালিকায় নাম নেই দেশটির।
প্রবাসীরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চায়ের কদর বাড়ছে দিন দিন।
শহরের অলিগলিতে গড়ে উঠছে চায়ের দোকান। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের মতো দেশগুলোতে ‘কারাক’ চা বেশ জনপ্রিয়। মশলাযুক্ত এই চায়ের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হলেও প্রায় সব চায়ের দোকানে পাওয়া যায় এটি। মধ্যপ্রাচ্যে চা প্রেমিদের পছন্দের তালিকায়ও শীর্ষে রয়েছে এই চা। তাছাড়া আরব দেশগুলোতে আরো অন্তত ১০ থেকে ১৫ ধরনের চা পাওয়া যায়। এসব চায়ের দোকান ঘিরে ব্যাণিজিকভাবেও লাভবান হচ্ছেন প্রবাসীরা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন