বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কালকিনিতে ককটেল হামলায় বিএনপির ৫ জন নেতাকর্মী আহত

নবীন নিউজ, ডেস্ক ১৪ নভেম্বার ২০২৪ ১১:২৯ পি.এম

সংগৃহীত ছবি

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত ককটেল বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে করে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় বিএনপি নেতাকর্মীরা যাওয়ার পথে তাদের ওপর হামলা করা হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে। এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফাঁসিয়াতলা বাজারে বিএনপি ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্যোগে জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগ দিতে উপজেলা সদর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী মোটরসাইকেলে করে রওনা দেন।

এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট নামকস্থানে পৌঁছালে তাদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত বোমা হামলা চালায়। এতে করে সুজন সরদার-(৩২) ও শামীম বেপারীসহ ৫জন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী বলেন, জিয়া মঞ্চের প্রস্তুতি সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম, সোহেল, সুমন ও কামালসহ ৫০ থেকে ৬০জন মিলে আমাদের দলীয় লোকজনের ওপর অতর্কিত বোমা হামলা চালায়। এতে করে আমাদের প্রায় ৫ থেকে ৭ জন নেতাকর্মী আহত হয়েছে।

তবে অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদার বলেন, তিনি ঢাকায় আছেন। এ হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। 

এ বিষয়ে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন