বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় রাজধানীতে সক্রিয় অপরাধীরা

নবীন নিউজ ডেস্ক ১৪ নভেম্বার ২০২৪ ০৯:১৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

৫ আগস্টের পর রাজধানীতে সক্রিয় হচ্ছে অপরাধীরা। সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকায় ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্বসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় খুন হন অন্তত ৬৮ জন। যেখানে শুধু মোহাম্মদপুরেই ১০ জন।

এই যেমন, গত ১৮ সেপ্টেম্বর সকাল ৮টায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মহসিন নামে এক ব্যবসায়ী। হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় কয়েকজন।

হামলাকারী কারা জানতে চাইলে ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ করে জানান, মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় কারবারি রাসেল ও তার দুই সন্তান হামলা চালায়। 

এরকম আরেকটি ঘটনা উঠে আসে অন্য এক সিসি ক্যামেরার ফুটেজে। সেখানে দেখা যায়, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তির কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয় একদল কিশোর।

ডিএমপির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা মহানগরীর ৫০টি থানার দেড়শ'র বেশি স্পটে ঘটে এমন ছিনতাই ও ডাকাতির ঘটনা। যাতে গত দুই মাসে খুন হয় অন্তত ৬৮ জন, এরমধ্যে শুধু মোহাম্মদপুরেই ১০ জন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশ্লেষক অধ্যাপক তৌহিদুল হকের মতে, রদবদলে রাজধানীর পরিস্থিতি বুঝে উঠতে সময় লাগছে পুলিশের। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা জানিয়েছে পুলিশ। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান বলেন, অপরাধ প্রবণ এলাকাগুলোতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও পেট্রোল টিম বিভিন্ন জায়গায় চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সর্বোপরি অপরাধ নিয়ন্ত্রণের জন্যে আমাদের কার্যকলাপ আরও জোরদার করা হয়েছে। 

ছিনতাই, চাঁদাবাজির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। তিনি বলেন, জনগণের কাছে আমাদের একটা বার্তা, আপনার আতংকিত হবেন না। পুলিশকে আপনারা অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করবেন 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন