নবীন নিউজ ডেস্ক ১৩ নভেম্বার ২০২৪ ০৯:২১ এ.এম
সংগৃহীত ছবি
ধনকুবের ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) এবারের নির্বাচনে দুই বড় সমর্থককে এই দায়িত্ব দেয়ার ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।
অবশ্য ইলন মাস্ককে মন্ত্রিসভায় রাখার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। এবার সেই কথা রেখেই তাকে এই পদ দেয়ার মাধ্যমে পুরস্কৃত করলেন তিনি।
এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অবচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন।
তিনি জানান, নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে। তার মানে এটি সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকেই কাজ করবে। তাদের কাজ ২০২৬ সালের ৪ জুলাই শেষ হবে। একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেয়ার কথা বলেছেন ট্রাম্প।
অবশ্য ট্রাম্প এবারের নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই সুফল পাওয়া শুরু করেছেন মাস্ক। ফোর্বসের তালিকা অনুযায়ী, তিনি এখন বিশ্বের ধনী ব্যক্তি।
ট্রাম্পের প্রেসিডেন্ট প্রচারণায় লাখ লাখ ডলার সহায়তা দিয়েছেন মাস্ক। একসঙ্গে জনসভা করেছেন। ট্রাম্প বলেছিলেন, মাস্ককে তার প্রশাসনে বড় ভূমিকা দেবেন যাতে সরকারি দক্ষতা বৃদ্ধি পায়।
অন্যদিকে বিবেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পরে প্রার্থিতা ছেড়ে দিয়ে ট্রাম্পকে সমর্থন দেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন