নবীন নিউজ ডেস্ক ১০ নভেম্বার ২০২৪ ০৯:০৮ এ.এম
সংগৃহীত ছবি
‘শুধু নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেননি, এ অভ্যুত্থানও হয়নি। দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য ১৬ বছর ধরে বিরক্ত হতে হতে মানুষের পিঠ দেয়ালে লেগে গিয়েছিল।’
ছাত্র-জনতার আন্দোলনে সিলেট বিভাগে নিহত ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান শেষে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেনজুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট বিভাগে নিহত ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশন। গতকাল দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে এসব পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ ছাড়া সংগঠনটির আরও আট সদস্য উপস্থিত ছিলেন। ১৮ পরিবারকে ৫ লাখ টাকা করে প্রদান করা হয়।
এ সময় সারজিস আলম বলেন, ‘এ অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি। যে ফ্যাসিস্ট সরকারকে ১৬ বছরে বাংলাদেশের নামিদামি রাজনৈতিক সংগঠন নাড়াতে পারেনি, সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। পুরো বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
সারজিস আরও বলেন, ‘রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে, এমনটি নয়। আবার পাঁচ-ছয় বছর লাগবে সংস্কার করতে, বিষয়টি এমনও নয়। কিন্তু সংস্কারের জন্য একটা যৌক্তিক সময় লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবেন না যে, এক বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে। ১৬ বছর ধরে যে সিস্টেমগুলো ধ্বংস করা হয়েছে, সেগুলো সংস্কার করতে একটা যৌক্তিক সময় প্রয়োজন।’
চেক বিতরণ অনুষ্ঠানে জুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘আসুন আমরা সবাই এসব শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াই।
শহীদদের পরিবার ও যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আমরা সবাই সহযোগিতা করি। এ ছাড়া জুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশন সব সময় তাদের পাশে আছে।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন