শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বিএনপি আর জামায়াতের চিন্তা ও উদ্দেশ্য ভিন্ন: মির্জা ফখরুল

নবীন নিউজ, ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ১২:০৪ পি.এম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার গঠনের পর নানা বিষয়ে একসময়ের মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে কি বিএনপির দূরত্ব তৈরি হয়েছে? এমন প্রশ্নের জবাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যুগপৎ আন্দোলনে থাকলেও জামায়াত ও বিএনপির আদর্শগত পার্থক্য রয়েছে। দুইটি দলেরই চিন্তা ও উদ্দেশ্য ভিন্ন।

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সময় দেয়াসহ কিছু ইস্যুতে দুইটি দলের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। বিএনপি মহাসচিব বলছেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ার ক্ষেত্রে কোনও দূরত্ব নেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ইসলামী সম্পূর্ণ একটি রাজনৈতিক দল। আমরা আলাদা একটি রাজনৈতিক দল। জামায়াতের চিন্তা, সবকিছু আমাদের থেকে ভিন্ন। তাদের সাথে আমাদের নির্বাচনী জোট হয়েছিল ২০০১ সালের আগে, পরবর্তীকালে গণতন্ত্রকে ফিরে পেতে আমরা একসাথে আন্দোলন করেছি। পরে সেটারও পরিবর্তন হয়, আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। অন্তর্বর্তী সরকারকে আমরাও সমর্থন করছি, তারাও সমর্থন করছে; আমি খুব একটা পার্থক্য দেখতে পারছি না।

তার মতে, বিএনপি মানেই প্রগতি। অথচ এই দলটিকেই মৌলবাদী বলে অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনো প্রগতিশীল দল নয়, বিএনপি একটি মৌলবাদী দল, এভাবেই প্রচারণা চালানো হয়েছে। এটা প্রচারের উদ্দেশ্য ছিল, বিএনপিকে একটি ভুল ন্যারেটিভ দিয়ে আধুনিক বিশ্ব থেকে সরিয়ে দেয়া। বিএনপি টোটালি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। প্রগতি বলতে যা বুঝায় তা তো বিএনপি। ফ্যাসিবাদের জায়গা বিএনপিতে নেই, স্বৈরচারের জায়গা বিএনপিতে নেই। বিএনপিতে পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি কোনো মৌলবাদী দল নয়।

৫ আগস্টের পর বিএনপির কিছু কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ওঠে। তাদেরকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছে দল। মহাসচিব জানান, যেকোনও অভিযোগের বিষয়েই কঠোর তারা।

এ নিয়ে তিনি বলেন, বিএনপি অত্যন্ত কঠোর। যখনই কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে, মুহূর্তের মধ্যেই সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বললেন, একটাই লক্ষ্য গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করা। প্রয়োজন হলে আবারও রাস্তায় নামবো। আমরা অবশ্যই তাদেরকে (অন্তর্বর্তী সরকার) একটা যৌক্তিক সময় দিতে চাই। রাতারাতি সব তো সম্ভব না।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন