সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

উত্তরায় ফ্ল্যাট দেবে রাজউক

নবীন নিউজ ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ০৮:২৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা ১৮নং সেক্টরে নির্মিত ও নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে স্বল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

শুক্রবার রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন।

তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা আবাসিক এলাকায় ১৮নং সেক্টরে নির্মাণাধীন ১৬৫৪ বর্গফুট আয়তনের এ ব্লকে অল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে রাজউকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।

রাজউক ভবনে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে নগদ ২ হাজার টাকা (অফেরৎযোগ্য) প্রদান করে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করা যাবে।

জামানত হিসেবে ৪ লাখ টাকা চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার করে আবেদন ফরম জমা প্রদান করা যাবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজউক ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও প্রসপেক্টাস ডাউনলোড করে প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প ওয়েজ আর্নার শাখা বরাবর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম প্রেরণ করতে পারবেন।

আবেদন ফরম ও প্রসপেক্টাস বাবদ ৩০ মার্কিন ডলার বা ২৫ ইউরো (অফেরতযোগ্য) জামানতের সঙ্গে জমা প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত আবেদনকারীদের জামানত বাবদ ৫ হাজার ২০০ মার্কিন ডলার অথবা ৪ হাজার ৭০০ ইউরো রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের চেয়ারম্যান অনুকূলে জমা দিয়ে আবেদন ফরম জমা দিতে পারবেন।

এছাড়া বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইটে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নোটিশ বোর্ডে সংযুক্ত সংশোধিত প্রসপেক্টাস থেকে জানা যাবে। প্রয়োজনে রাজউকের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন