নবীন নিউজ ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ১০:২২ এ.এম
সংগৃহীত ছবি
আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে দুটি প্যাকেজ ঘোষণা করেছেন এজেন্সি মালিকরা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) বাতিল হওয়া কমিটির নেতারা ‘সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দ’র ব্যানারে এ প্যাকেজ ঘোষণা করেন।
হাবের সদ্য সাবেক কমিটির সভাপতি ফারুক আহমেদ সরদার ঘোষিত এই প্যাকেজে খাবার খরচ যুক্ত করে ব্যয় ধরা হয়েছে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ২৩ হাজার এবং বিশেষ প্যাকেজে ছয় লাখ ৯৯ হাজার টাকা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট নেতা ও হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান, জামায়াতের মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মেজবাহ উদ্দিন সাইদ, কে এম মোবারক উল্লাহ শিমুল প্রমুখ।
সংবাদ সম্মেলনে সরকারি প্যাকেজে শুভংকরের ফাঁকি রয়েছে মন্তব্য করে হাব নেতারা বলেন, প্যাকেজ খরচ কম দেখাতে সরকার হাজিদের ভোগান্তি বাড়িয়ে দেবে। এমনকি হাবের নির্বাচিত কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়ায় আগামী বছরের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কাও রয়েছে। আগামী বছর সরকারিভাবে হজে যাওয়ার দুটি প্যাকেজ গত ৩০ অক্টোবর ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তখন তিনি জানিয়েছিলেন, সাশ্রয়ী সাধারণ প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজে (প্যাকেজ-২) খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এর বাইরে খাবার জন্য ৪০ হাজার ও কোরবানি বাবদ ২৫ হাজার (৭৫০ রিয়াল) টাকা আলাদাভাবে নিতে বলা হয়। উপদেষ্টা তখন বলেছিলেন, সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।
এর ধারাবাহিকতায় নিজস্ব প্যাকেজ ঘোষণা করলেন সাবেক হাব নেতারা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন