নবীন নিউজ ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ০৯:২৪ এ.এম
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া ২০ মাঝিমাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি নৌকা ও ২টি ইঞ্জিন চালিত বোটসহ আটক করে নিয়ে গেছে মিয়ানমার বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম। তিনি জানান, জেলেরা সাগরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটক বাংলাদেশি জেলেদের নাম জানা যায়নি।
শাহপরী দ্বীপের বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, বিকেলে নাফ নদী ও বঙ্গোপসাগর মাঝামাঝি নাইক্ষ্যংদিয়ায় ১৫টি নৌকাসহ ২০ জেলে মাছ শিকারে যান। এ সময় মিয়ানমারের আরকান আর্মি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। এতে জেলেদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আব্দুস সালাম মেম্বার বলেন, বিকালের দিকে টেকনাফ, কুতুপালং ও শাহপরীর দ্বীপের ২০ জন বাংলাদেশি জেলে মাছ ধরার জন্য নাফ নদী দিয়ে সাগরে যাচ্ছিল। এ সময় তারা ভুলবশত এপারের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী পার হলে শাহপরীর দ্বীপের ওপারের মিয়ানমারের সীমান্ত থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভুগছেন।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তাদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন